https://www.facebook.com/shirsokhabor/
শনিবার , ২৭ ডিসেম্বর ২০২৫ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

‘আমরা একশ কোটি হিন্দু, বাংলাদেশের দেড়-দু কোটি হিন্দুর জন্য লড়ব’: বিজেপি নেতার হুঁশিয়ারি

প্রতিবেদক
Amirul Islam
ডিসেম্বর ২৭, ২০২৫ ৪:২৮ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতাও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি জানিয়ে বলেছেন/,বাংলাদেশে অবিলম্বে হিন্দুদের উপর অত্যাচার-নির্যাতন বন্ধ করতে হবে। নয়তো আমরা একশ কোটি হিন্দু, বাংলাদেশের দেড়-দু কোটি হিন্দুর জন্য লড়ব।

শুক্রবার বিকেলে কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে কলকাতায় বাংলাদেশি উপ-দূতাবাসের সামনে বিক্ষোভের পর পুলিশের মধ্যস্থতায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ চার সদস্যের একটি প্রতিনিধি দল ডেপুটি হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং একটি স্মারকলিপি দেন। স্মারকলিপিতে বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ময়মনসিংহের দীপু দাস হত্যায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

সাক্ষাৎ শেষে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় নেতা বলেন, কলকাতায় নিযুক্ত ডেপুটি হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশের বর্তমান সরকারের কাছে দেশটিতে হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রতিবাদ ও উদ্বেগ জানানো হয়েছে ।

শুভেন্দু অধিকারীর ভাষ্য , তারা জানতে চেয়েছিলেন দীপু চন্দ্র দাশের অপরাধ কী ছিল। জবাবে জানানো হয়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিচার না হওয়া পর্যন্ত জামিন দেওয়া হবে না। ক্ষতিপূরণ প্রসঙ্গে ডেপুটি হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, নিহতের পরিবারের পুরো দায়িত্ব রাষ্ট্র নিয়েছে।

বিজেপি নেতা অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার পুলিশ লেলিয়ে দিয়ে হিন্দুদের ওপর বেপরোয়া লাঠিচার্জ করিয়েছেন। শুভেন্দু অধিকারীর দাবি, মঙ্গলবার পুলিশের লাঠিচার্জে ১০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। কারও মাথা ফেটেছে, কারও নাক ভেঙেছে, এমনকি সাধুদেরও মারধর করা হয়েছে। এ ঘটনায় ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে আগে ৭ জন নারী জামিন পেয়েছেন ও শুক্রবার ১২ জনকে আদালতে তোলা হয়েছে।

শুভেন্দু অধিকারী বলেন, বাংলাদেশকে অবশ্যই হিন্দু নির্যাতন বন্ধ করতে হবে। প্রয়োজনে আমরা একশ কোটি হিন্দু, বাংলাদেশের দেড়-দু কোটি হিন্দুর জন্য লড়াইয়ে প্রস্তুত।

তিনি হুঁশিয়ারি জানিয়ে বলেন, কপিলমুনির আশ্রমে অনুষ্ঠিত গঙ্গাসাগর মেলায় কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সাধু-সন্তরা আসেন। এর মধ্যে বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ না হলে পাঁচ লাখ সাধু নিয়ে আবারও উপ-দূতাবাসের সামনে আসবেন ও আন্দোলন জোরদার করবেন।

সম্প্রতি বাংলাদেশের ময়মনসিংহের ভালুকায় দীপু দাশ নামে এক হিন্দু যুবককে হত্যার প্রতিবাদে কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে বিক্ষোভের ডাক দেয় বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য শাখা। তাদের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভে যোগ দেয় হিন্দু সংহতি নামের উগ্রপন্থি একটি সংগঠন।

কলকাতার শিয়ালদহ স্টেশন চত্বর থেকে গেরুয়া কাপড় পরা সাধু-সন্তদের নিয়ে একটি মিছিল শুরু হয়। মিছিলটি বাংলাদেশের উপ-দূতাবাসের দিকে অগ্রসর হলে বেহালা বাগান মোড়ে কলকাতা পুলিশ সেটি আটকে দেয়।

এদিকে উগ্রবাদী বিভিন্ন সংগঠন বিক্ষোভ কর্মসূচি যোষণার পর থেকেই উপ-দূতাবাস ও আশেপাশের এলাকা কঠোর পুলিশি নিরাপত্তায় ঘিরে রাখা হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ছায়ানটে হামলা, বাঙালিদের জেগে উঠতে বলল মোদির বিজেপি!

এদেশ-ওদেশ ঘুরে লাভ নেই, সরকারের সময় শেষ: ফখরুল

সরকারী মহিলা হোষ্টেলটি এখন বইয়ের গুদাম

হাদি শহীদ হলেও সংসদ নির্বাচনে লড়বেন তার বোন

সরিষাবাড়ীতে নির্বাচনী আচরন বিধি লংঘনের অপরাধে নৌকা ও ট্রাক প্রতিকের জরিমানা আদায়

স্বপ্নভঙ্গ হল গ্রামবাসীর,৭ লাখ টাকায় তৈরি কাঠের সেতুটি টি ভেসে গেল বন্যায়।

সাংবাদিকদের তালাবদ্ধ করার হুমকি দেওয়া যুবশক্তির দুই নেতাকে অব্যাহতি

সাতক্ষীরায় হরতালের কোনো প্রভাব নেই

সরকারের সফলতা ও উন্নয়ন তুলে ধরে আটুলিয়ায় এমপি জগলুল হায়দারের উঠান বৈঠক হাজারো মানুষের ঢল

মান্দায় বিলুপ্ত প্রায় মৃৎ শিল্প