https://www.facebook.com/shirsokhabor/
Wednesday , 24 December 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না: প্রেস সচিব

রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় বাংলাদেশ আওয়ামী লীগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে স্পষ্ট অবস্থান জানিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

প্রেস সচিব জানান, আওয়ামী লীগকে ঘিরে সরকারের অবস্থান সুস্পষ্ট ও অপরিবর্তিত। তিনি বলেন, যেহেতু দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এবং নির্বাচন কমিশন আওয়ামী লীগকে নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে বাদ দিয়েছে, তাই দলটি এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবে না।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টাকে যুক্তরাষ্ট্রের পাঁচজন আইনপ্রণেতার পাঠানো একটি চিঠি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্ন করা হলে শফিকুল আলম জানান, তিনি এখনো ওই চিঠি দেখেননি এবং এ বিষয়ে তার কোনো তথ্য নেই।

উল্লেখ্য, চলতি বছরের মে মাসে অন্তর্বর্তী সরকার বাংলাদেশ আওয়ামী লীগসহ এর সকল অঙ্গসংগঠন, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছিল, সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশের আওতায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সরকারের এই অবস্থানের ফলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের পথ পুরোপুরি বন্ধ থাকছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম’র সাথে জেলা-উপজেলা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

জবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের অভিযোগ 

জীবন থাকতে আমরা আগামী নির্বাচন কোনো অবস্থায় বানচাল করতে দিব না:-বড়লেখায় পরিবেশ মন্ত্রী

গোমস্তাপুর মডেল প্রেস ক্লাবের বার্ষিক বনভোজন ফ্যামেলি ডে অনুষ্ঠিত গোমস্তাপুর

নাসির নেই বিপিএলে, মুশফিকের দাম ৮০ লাখ

‘ভোটকেন্দ্র সম্পূর্ণ একটি আইওয়াশ’, বরিশালে ফয়জুল করিমের অভিযোগ

জনতার অর্থে নির্বাচন করতে চান ব্যারিস্টার ফুয়াদ, প্রকাশ্যে বিকাশ–নগদ নম্বর

দৈনিক ভোরের চেতনার সম্পাদকের সাথে গোমস্তাপুর মডেল প্রেস ক্লাবের মতবিনিময়

জাতীয় যুব সংহতি সুনামগঞ্জ সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

ডাকাতি মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার-৯