https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ২১ ডিসেম্বর ২০২৫ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন সংগ্রহ

প্রতিবেদক
Amirul Islam
ডিসেম্বর ২১, ২০২৫ ১০:১৪ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে বগুড়া শহরের গোহাইল রোডের জেলা নির্বাচন অফিস থেকে খালেদা জিয়ার পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র করেন সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।

মনোনয়নপত্র সংগ্রহের পর বেগম খালেদা জিয়ার নির্বাচনি সমন্বয়কারী হেলালুজ্জামান লালু বলেন, বগুড়া-৭ আসনটি ম্যাডামের নিজের এলাকা এবং এখান থেকে তিনি টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বগুড়ার সাধারণ মানুষ তাদের প্রিয় নেত্রীকে আবারও সংসদ সদস্য হিসেবে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমাদের লক্ষ্য এবার তাকে সর্বোচ্চ সংখ্যক ভোট উপহার দেওয়া।

বিএনপি প্রধানের এই আসনে প্রার্থী হওয়ার খবরে গাবতলী ও শাজাহানপুর এলাকায় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু থাকলে খালেদা জিয়া আবারও বিপুল ভোটে জয়লাভ করবেন বলে দৃঢ় আশা ব্যক্ত করেছেন স্থানীয় বিএনপি নেতারা।

এ দিন বগুড়া-৬ আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম তুলেছেন দলের নেতাকর্মীরা। বেলা সাড়ে ১২টায় বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছ থেকে তারেক রহমানের পক্ষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা মনোনয়নপত্র গ্রহণ করেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বাবুগঞ্জের ক্ষুদ্রকাঠীতে জাহাঙ্গীর হাওলাদারের নেতৃত্বে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ

হালিম কে জিজ্ঞাসাবাদ করলেই ভেড়ামারা থেকে অপহৃত সোহার সন্ধান মিলবে,পরিবারের দাবী

নোয়াখালীতে মাইটিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে ফিলিস্তিনীদের জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত।

শেখ হাসিনার পক্ষে লড়বেন না জেড আই খান পান্না

পীরগঞ্জে মহিলা ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন।

পাবনায় উদ্ধার হওয়া ঈগল পাখি বন বিভাগে হস্তান্তর

পদ্মায় হাঁস ধরতে গিয়ে ডুবে মৃত্যু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াত নেতৃত্বাধীন ৮ দলীয় জোটে যোগ দিচ্ছে এবি পার্টি: ব্যারিস্টার ফুয়াদ

হাদিকে আমার কাছে গিনিপিগ ছাড়া আর কিছুই মনে হয় নাই: বিএনপি নেত্রী নিলুফার

নোয়াখালীতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের দাবী আদায়ে কর্মবিরতি