https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 28 December 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

চিকিৎসায় অবহেলার অভিযোগে বীরপ্রতীক রতন শরীফের মৃত্যু: সন্তানের অভিযোগ, বাবুগঞ্জে শোক ও ক্ষোভ

চিকিৎসায় অবহেলার অভিযোগে বীরপ্রতীক রতন শরীফের মৃত্যু: সন্তানের অভিযোগ, বাবুগঞ্জে শোক ও ক্ষোভ

অনলাইন ডেস্ক | বরিশাল:
চিকিৎসায় অবহেলার অভিযোগে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা রত্তন আলী শরীফ (বীরপ্রতীক রতন শরীফ) এর মৃত্যুর দাবি করেছেন তার সন্তানেরা। রোববার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মরহুমের সন্তানেরা অভিযোগ করে জানান, হাসপাতালে ভর্তি থাকার পরও সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা, নিয়মিত চিকিৎসক পর্যবেক্ষণ ও যথাযথ সেবা পাওয়া যায়নি। তাদের দাবি, চিকিৎসকদের অবহেলার কারণেই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় তারা ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট চিকিৎসকদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

বীরপ্রতীক রতন শরীফ ছিলেন একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক সৈনিক। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি অসীম সাহসিকতার সঙ্গে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেন। মুক্তিযুদ্ধকালীন সময়ে বিমান বাহিনীতে কর্মরত অবস্থায় তিনি একাধিক দুঃসাহসিক অভিযানে অংশগ্রহণ ও নেতৃত্ব দেন। তার বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে ‘বীর প্রতীক’ খেতাবে ভূষিত করে, যা দেশের চতুর্থ সর্বোচ্চ সামরিক সম্মাননা।

মরহুমের জন্ম ১৯৪৮ সালের ২ জানুয়ারি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামে। তিনি ১৯৬৩ সালে ম্যাট্রিকুলেশন এবং ১৯৭২ সালে ইন্টারমিডিয়েট পাস করেন। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের আগে তিনি পাকিস্তান বিমান বাহিনীতে কর্মরত ছিলেন। দেশমাতৃকার ডাকে সাড়া দিয়ে তিনি মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন এবং জীবনবাজি রেখে স্বাধীনতা অর্জনে অংশ নেন।

মুক্তিযুদ্ধের পর তিনি স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। দেহেরগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে তিনি এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং সাধারণ মানুষের কাছে একজন সৎ ও সাহসী জনপ্রতিনিধি হিসেবে পরিচিত ছিলেন।

তার মৃত্যুতে বাবুগঞ্জসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশের পাশাপাশি অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

বীরপ্রতীক রতন শরীফ ছিলেন স্বাধীনতার এক জীবন্ত ইতিহাস। তার বীরত্ব, ত্যাগ ও দেশপ্রেম নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

কয়রায় কারিতাসের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত।

ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ, আহত ৮

সুনামগঞ্জ জেলা হাসপাতাল থেকে চোরাইকৃত ঔষধ পাচারকালে হাসপাতালের স্টাফ নার্স গ্রেফতার

ছাত্রদলকে ‘চাচ্চু’ ও ‘চান্দাভাই’ আখ্যা দিয়ে যে হুঁশিয়ারি দিলেন রাকসুর জিএস

কালীগঞ্জে গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের মাদক বিরোধী তৎপরতায় ফেন্সিডিল ও ইসকাপ উদ্ধার

নওগাঁ মান্দায় বাস ও সিএনজি শ্রমিকদের মাঝে সংঘর্ষ

হাদি হত্যাকাণ্ডে ‘১২৭ কোটি টাকা’: মির্জা আব্বাসকে জড়িয়ে ভাইরাল দাবির সত্যতা কী

ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগে হিন্দু যুবককে পুড়িয়ে হত্যাকারীদের বিচার দাবি জামায়াতের

বিদ্যুতস্পৃষ্টে এক নির্মান শ্রমিকের মৃত্যু

লালমনিরহাটে ট্রাক চাপায় সাংবাদিক ইউনুস আলী নিহত