https://www.facebook.com/shirsokhabor/
শনিবার , ৬ ডিসেম্বর ২০২৫ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব, জামায়াত নেতা বহিষ্কার

প্রতিবেদক
Amirul Islam
ডিসেম্বর ৬, ২০২৫ ১২:৫৬ অপরাহ্ণ
ইপেপার দেখুন

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব ও উত্ত্যক্ত করার অভিযোগে ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হাফেজ নুরুল্লাহকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সৈয়দ মোহাম্মদ আব্দুস সালাম।

নুরুল্লাহ উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের মাওলানা আমজাদ হোসেনের ছেলে। ঝালকাঠি সদর উপজেলার কৃষ্ণকাঠি এলাকার একটি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক তিনি।

জানা গেছে, কিছুদিন আগে অচেনা এক নারীর সঙ্গে ভিডিও কলের মাধ্যমে আপত্তিকর অবস্থার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা হয়।

আরও জানা গেছে, নুরুল্লাহ যে মাদ্রাসায় চাকরি করতেন সম্প্রতি ওই মাদ্রাসার এক ছাত্রের মায়ের (প্রবাসীর স্ত্রী) মোবাইলে আপত্তিকর মেসেজ পাঠান। পরে ওই ছাত্রের স্বজনের হাতে মারধরের শিকার হন নুরুল্লাহ।

স্থানীয় সূত্রের দাবি, টাকা-পয়সার মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। তবে ওই ঘটনার জবানবন্দির কিছু অংশ একটি ফেসবুক আইডি থেকে ভিডিও আকারে প্রকাশ হলে তা দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও স্বল্প সময়ের মধ্যেই ভিডিওটি ডিলিট করা হয়।

প্রকাশিত ভিডিওতে জামায়াত নেতা হাফেজ নুরুল্লাহকে বিব্রত ও মর্মাহত অবস্থায় একটি ঘরের মধ্যে খাটের ওপরে বসে থাকতে দেখা যায়। বিষয়টি উপজেলা জামায়াতের দায়িত্বশীলদের নজরে এলে তারা দ্রুত তদন্ত করে তাকে সংগঠন থেকে বহিষ্কার করেন।

এ বিষয়ে উপজেলা জামায়াতের সেক্রেটারি সৈয়দ মোহাম্মদ আব্দুস সালাম বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ায় অভিযুক্ত নুরুল্লাহকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

আব্দুস সালাম অভিযোগ করেন, আমরা জানতে পারি, ওই মাদ্রাসাকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন ব্যক্তি ষড়যন্ত্রমূলকভাবে এসব ঘটনা রটিয়েছেন এবং তাকে মারধর করেছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ছাতক-সিলেট রেল লাইন পুনঃ সচলের আশার বানী

হাতের ছোঁয়ায় সৌন্দর্য—রঙে রঙে আত্মনির্ভরতার গল্প

নরসিংদীতে দুর্বৃত্তরা  রাতের আঁধারে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে সাংবাদিকের গাড়ি।

তামিম ইকবালকে ‘পরিক্ষিত ভারতীয় দালাল’ বললেন বিসিবি পরিচালক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াত নেতৃত্বাধীন ৮ দলীয় জোটে যোগ দিচ্ছে এবি পার্টি: ব্যারিস্টার ফুয়াদ

নেত্রকোনায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের মানববন্ধন

আইন অমান্য করে নির্বাচনের তারিখ দেয়ার অভিযোগ কুবি শিক্ষক সমিতির বিরুদ্ধে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাবুগঞ্জের প্রবাসী মো. মিজানুর রহমানের মর্মান্তিক মৃত্যু

পাবনায় চাঞ্চল্যকর হত্যা মামলায় গ্রেপ্তার ১

সাঁথিয়ায় পানিতে ডুবে তাবলীগ জামাতের ১ সদস্যের মৃত্যু