বরিশাল-৩ আসনে জামায়াত প্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বাবুগঞ্জ উপজেলার দলীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখার সহকারী সেক্রেটারি আজিজুর রহমান অলিদ, বাবুগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা মো. রফিকুল ইসলামসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে জামায়াত নেতারা সাংবাদিকদের বলেন, অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর একজন সৎ, যোগ্য ও আদর্শবান শিক্ষাবিদ। তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজসেবা ও নৈতিক নেতৃত্বের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। তাদের বিশ্বাস, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনে অধ্যক্ষ বাবর জনগণের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবেন।
নেতারা আরও বলেন, বাবুগঞ্জ ও মুলাদীর সাধারণ মানুষ পরিবর্তন চায়। তারা ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতির পক্ষে রায় দেবে। সেই প্রত্যাশা থেকেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসনে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়ে অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর বিজয়ী হবেন বলে তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।



















