https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ২১ ডিসেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সহযোদ্ধার বিরুদ্ধে ধর্ষণের মামলা বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীর

প্রতিবেদক
Amirul Islam
ডিসেম্বর ২১, ২০২৫ ৫:২৭ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

বরিশালে সহযোদ্ধার বিরুদ্ধে মামলা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেত্রী। মামলায় বিয়ের কথা বলে ধর্ষণ, ভিডিও ধারণ ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

শনিবার বিষয়টি জানাজানি হলেও গত বুধবার সংগঠনটির জেলা কমিটির সাবেক ওই নেত্রী মামলাটি করেন।

মামলার আসামি সুয়ান আল তালুকদার বরিশাল নগরের কাউনিয়া এলাকার মনসাবাড়ি এলাকার বাসিন্দা। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এখনও আসামিকে গ্রেফতার করা যায়নি। ঘটনার তদন্ত চলছে।’

মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক একজন নেত্রী। বৈষম্যবিরোধী আন্দোলনের পর তার সঙ্গে আসামি সুয়ানের পরিচয় হয়। সেখান থেকে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়।

আরও বলা হয়, গত ১১ অক্টোবর বরিশাল নগরীর একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের পর ভিডিও ধারণ করে। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময় বাদীকে ধর্ষণ করা হয়। পরে বিয়ের জন্য চাপ দিলে সুয়ান তার (বাদী) সঙ্গে টালবাহানা শুরু করে।

১৭ ডিসেম্বর দুপুরে বিয়ের কথা বলে বাদীকে নগরের নবগ্রাম রোডে নিয়ে যায় আসামি সুয়ান। সেখানে তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করা হয়। তবে মাথা সরিয়ে নিলে সে আঘাত মুখে লাগে এবং রক্তাক্ত জখম হয় তিনি।

জানা যায়, বরিশালে বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভূমিকায় ছিল সুয়ান তালুকদার। ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠলে গত আগস্টে তাকে গ্রেফতার করে পুলিশ। তবে কয়েক দিনের মধ্যে জামিনে বের হন।

দীর্ঘদিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন সাবেক এক নেত্রী।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

তারেক রহমান আমাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন: নুর

আমার ভাইয়ের ‘বদলা’ নিতে এসেছি: ইনকিলাব মঞ্চের সদস্য সচিব

ইচ্ছাশক্তির কাছে হেরেছে ভাঙ্গুড়ার চাঁদ বাবুর প্রতিবন্ধকতা

কুড়িগ্রামে ৬ কোটি টাকার সেতু এখন মরণফাঁদ: বিএনপি নেতার বাধায় আটকে আছে সংযোগ সড়ক

তীব্র শীত উপেক্ষা করে ৩শ ফিট এলাকা জনসমুদ্রে পরিণত

পিপি জানতে চাইলেন মমতাজের স্বামী কয়জন-নাম কী, থামালেন বিচারক

রেশন তুলে ফেরার পথে ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

দৌলতপুরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের গণজোয়ার

কলকাতা এক্সপ্রেস পত্রিকার জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আব্দুল্যাহ আল মাহফুজ

দোয়ারা বাজার ঘিলাছড়া স্কুল এন্ড কলেজে আসেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একদিন” সাক্ষর করেন একসপ্তাহের