https://www.facebook.com/shirsokhabor/
Monday , 22 December 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

হাদি হত্যার ঘটনায় ঘৃণাস্তম্ভ উদ্বোধন করলেন রাশেদ প্রধান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার পেছনে দায়ীদের চিহ্নিত করে ছবিসহ ‘ঘৃণাস্তম্ভ’ উদ্বোধন করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

সোমবার দুপুর ৩টার দিকে রাজধানীর পল্টন বক্স কালভার্ট রোডে এই ঘৃণাস্তম্ভের উদ্বোধন করা হয়।
এ সময় রাশেদ প্রধান বলেন, হাদিকে গুলি করে হত্যার ঘটনার ১০ দিন পেরিয়ে গেলেও এখনো খুনিদের গ্রেপ্তার করতে পারেনি অন্তর্বর্তী সরকার। হাদির হত্যার পরিকল্পনাকারী, অর্থদাতা, খুনি ও আশ্রয়দাতারা সবাই নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি তাদের প্রতি গভীর ঘৃণা জানাই।

তিনি আরও দাবি জানান, বক্স কালভার্ট রোডের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি রোড’ নামকরণ করতে হবে। পাশাপাশি পরবর্তী প্রজন্মের জন্য একটি স্থায়ী ঘৃণাস্তম্ভ নির্মাণের অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
রাশেদ প্রধান বলেন, অনুমতি দিলে জনগণের অর্থায়নেই এই পার্মানেন্ট ঘৃণাস্তম্ভ নির্মাণ করা হবে, এতে সরকারের কোনো অর্থ ব্যয় করতে হবে না।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করনের দাবী ঠাকুরগাঁওয়ে শিক্ষক-কর্মচারীরা

আমতলীতে কোটি টাকা নিয়ে সমবায় সমিতি উধাও টাকা ফিরে পেতে গ্রাহকদের বিক্ষোভ

মুছাব্বির হত্যায় জড়িত ‘চাঁদাবাজ রহমান’

বাড়ি দখলের জেরে ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যাল‌য়-বিএম কলেজ শিক্ষার্থীদের ম‌ধ্যে রাতভর সংঘর্ষ, আহত ১৫৫

গোয়াল মান্দা স্কুলের নিয়োগের ক্ষেত্রে সংবাদ সম্মেলনের বিরুদ্ধে পাল্টা প্রতিবাদ সম্মেলন

ঝিনাইদহের কালীগঞ্জে ইউপি সদস্য গ্লাসের উপর পড়ে নয়, তাকে হ.ত্যা, স্ত্রী, মেয়েসহ আটক ৩

ঠাকুরগাঁও জেলায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণের সনদপত্র বিতরণ 

শহীদ ওসমান হাদিকে জার্সি উৎসর্গ করল রাজশাহী ওয়ারিয়র্স

প্রেমিকের বাড়ির জামগাছে ঝুলছিল প্রেমিকার মরদেহ

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল এক নারীর।