https://www.facebook.com/shirsokhabor/
মঙ্গলবার , ২৩ ডিসেম্বর ২০২৫ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

জুলাইযোদ্ধা মুনিরার বাসার গেটে লাল রঙের ক্রসচিহ্ন, নিরাপত্তাহীনতায় পরিবার

প্রতিবেদক
Amirul Islam
ডিসেম্বর ২৩, ২০২৫ ১১:৫০ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

জুলাইযোদ্ধা সিরাজুম মুনিরার পাবনা শহরের শালগাড়িয়ার তালবাগান এলাকার বাসার গেটে লাল রঙের ক্রসচিহ্ন এঁকে দিয়েছে দুর্বৃত্তরা। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন মুনিরা ও তার পরিবার। গত ১৯ ডিসেম্বর রাতের কোনো এক সময় ওই ক্রসচিহ্ন আঁকা হয়েছে বলে দাবি মুনিরার পরিবারের।

সিরাজুম মুনিরা জানান, সম্প্রতি তিনি পাবনায় থাকেন না।

তবে তার মা-বাবা পাবনা শহরের শালগাড়িয়ার তালবাগান এলাকার বাসায় থাকেন। শনিবার সকালে তাদের বাসার গেটে লাল রং দিয়ে আঁকা ক্রসচিহ্ন দেখতে পান। তবে কারা ওই চিহ্ন এঁকেছে সেটি তার মা-বাবা বা প্রতিবেশীরা কেউ দেখেননি। মেয়ে দুশ্চিন্তা করবে ভেবে বিষয়টি তারা মুনিরাকে জানাননি।

মুনিরা জানান, রবিবার রাতে বাসায় ফিরে পরদিন বিকেলে বের হতে গিয়ে বিষয়টি নজরে আসে তার। পরে মৌখিকভাবে থানা পুলিশকে জানান এই জুলাইযোদ্ধা।

সিরাজুম মুনিরা বলেন, জুলাই আন্দোলনে পাবনায় আমি সামনে থেকে যুদ্ধ করেছি। ফলে আন্দোলনের শুরু থেকেই বিভিন্নভাবে আমাদের হুমকি-ধমকির শিকার হতে হয়।

তবে এই ঘটনা ঠিক কারা ঘটিয়েছে সেটি আমি নিশ্চিত নই। আমাকে ভয় দেখিয়ে বিচলিত করতে এটি করা হয়েছে বলে আমার ধারণা।

তিনি বলেন, এ ঘটনায় এখনো আমি থানায় কোনো লিখিত অভিযোগ দিইনি। তবে মৌখিকভাবে জানানোতেই প্রশাসনের পক্ষ থেকে আমাকে যথেষ্ট সহযোগিতা করা হচ্ছে। দিনরাত বাড়ির সামনে দিয়ে পুলিশ টহল দিচ্ছে।

এ ব্যাপারে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল হোসেন বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তারও কোনো তথ্য এখনো পাইনি। কোনো সিসিটিভি ফুটেজও নেই। তবে বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। পাশাপাশি সিরাজুম মুনিরা ও তার পরিবারের নিরাপত্তার বিষয়টিও আমরা মাথায় রেখেছি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ইনোভেটিভ ফার্মা’র মালিকসহ ৫জনের বিরুদ্ধে মামলা

মৌ মধুবন্তী কবিতায় সমকালীন চিত্র অঙ্কন করেন

কক্সবাজারের টেকনাফ অভিযানে ২২,২০০ পিস ইয়াবা উদ্ধারসহ একজন মাদক কারবারী র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার।

লংগদুতে সাত বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা,অভিযুক্ত আটক 

শ্যামনগরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ

বানারীপাড়ায় ন্যাশনাল সার্ভিসের কমিটি গঠন সভাপতি সুমন দেবনাথ, সম্পাদক সজল চৌধুরী 

গোড়ান শেখ রাসেল খেলার মাঠের ভিত্তিপ্রস্তর স্থাপন

গোমস্তাপুরে নমুনা শস্য কর্তনের উদ্ধোধন

তাহিরপুরে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল

বরিশাল-৩ আসনের এমপি অ্যাডভোকেট জয়নুল আবেদীন উদ্বোধন করলেন বীজ ও সার বিতরণ কর্মসূচি