https://www.facebook.com/shirsokhabor/
Wednesday , 24 December 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

গাজীপুরে প্রবাস ফেরত জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

গাজীপুরের শ্রীপুরে পূর্ব শত্রুতার জেরে গোসিংগা ইউনিয়ন জাসাসের যুগ্ম সম্পাদক ফরিদ সরকারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে শ্রীপুরের লতিপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় কাশের এর ইটভাটায় ফরিদ সরকারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা।  মুমূর্ষ অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফরিদ সরকার দীর্ঘদিন প্রবাসে ছিলেন। তিনি দেশে ফিরে একটি ইটভাটার ব্যবসায় জড়িত ছিলেন বলে জানিয়েছে পরিবার। পরিবারের সদস্যদের দাবি, প্রতিবেশীর সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জেরে সম্প্রতি একটি মামলা চলছিল। সেই বিরোধ থেকেই পরিকল্পিতভাবে ফরিদ সরকারকে হত্যা করা হতে পারে বলে তাদের ধারণা।

শ্রীপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নাসির উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মা ছেলের একসঙ্গে এসএসসি পাস

দেশে প্রকৃত “সংবাদকর্মী” থেকে হলুদ সংবাদকর্মীর সংখ্যা বেশি

বড়াইগ্রামে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

বাড়ির পাশে বাঁশঝাড়ে মিলল ৪২টি সাপের ডিম, আতঙ্কে এলাকাবাসী

কেশবপুরে ঘের ব্যাবসায়ীর নামে মিথ্যা সংবাদ সম্মেলনের অভিযোগ

‘আমরা থানা জ্বালিয়ে দিয়েছিলাম’ বৈছাআ নেতার বক্তব্য ভাইরাল

গফরগাঁও টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া

নোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জেলহত্যা দিবস পালিত

থানা থেকে ছিনিয়ে নেয়া ছাত্রদল নেতা ঈশ্বরদী থেকে গ্রেফতার

দুর্বৃত্তদের ককটেল নিক্ষেপ,ক্ষতিগ্রস্ত মৈত্রী এক্সপ্রেস