https://www.facebook.com/shirsokhabor/
বৃহস্পতিবার , ২৭ জুলাই ২০২৩ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নানা কর্মসূচির মধ্যে দিয়ে বারহাট্টায় ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

প্রতিবেদক
Amirul Islam
জুলাই ২৭, ২০২৩ ১২:৩৯ অপরাহ্ণ
ইপেপার দেখুন

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার বারহাট্টায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। আজ (২৭ জুলাই) বৃহস্পতিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, প্রধান অতিথি ফিতা কেটে মেলার উদ্বোধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। বারহাট্টা উপজেলা পরিষদ চত্বরে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করেন। মেলা উদ্বোধন শেষে উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে উপজেলা নির্বাহী

কর্মকর্তা (ইউএনও) এস.এম মাজহারুল ইসলামের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওবায়দুল ইসলাম খানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাকিবুল হাসান। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান, এডভোকেট অসিত সরকার

সজল, বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার শায়েলা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আব্দুল কাদের প্রমুখ। আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা -কর্মচারীসহ বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রনিক ও অনলাইন মাধ্যমে কর্মরত গণমাধ্যমকর্মীরা। তিনদিনের এ কৃষি মেলায় প্রায় ১৬টি প্রদর্শনী স্টলে নানা প্রজাতির ফল-ফলাদি ও গাছের চারা এবং কৃষি উপকরণ প্রদর্শন করা হচ্ছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

২১ বোতল অবৈধ বিদেশী মদ উদ্ধারসহ দুইজন মাদক কারবারী গ্রেফতার।

বাগমারায় আইন শৃংখলা ও পূজা উদযাপন কমিটির সভা অনুষ্ঠিত

নাসির ও বাদশা’র বিরুদ্ধে দূর্নীতি ও চেক জালিয়াতী করায় ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

বাবুগঞ্জ প্রেসক্লাব নির্বাচন: নেতৃত্বে টুলু-শফিকুল, উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন

গফরগাঁওয়ে দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও মোটরসাইকেল 

স্মার্ট ভূমি সেবায় বড়াইগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ বোরহান উদ্দিন মিঠুর লড়াই

নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা: উপদেষ্টা ফারুকী

জবি ফটোগ্রাফিক সোসাইটির আহ্বায়ক কমিটি ঘোষণা

ঝিনাইদহে এক্সপ্রেস জোনের কার্যক্রম বন্ধের দাবিতে রং মিস্ত্রীদের মানববন্ধন

চৌমুহনীতে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।