https://www.facebook.com/shirsokhabor/
শনিবার , ২৭ ডিসেম্বর ২০২৫ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

অস্ত্রসহ ছাত্রশিবিরের বহিষ্কৃত নেতা গ্রেপ্তার

প্রতিবেদক
Amirul Islam
ডিসেম্বর ২৭, ২০২৫ ১২:২৭ অপরাহ্ণ
ইপেপার দেখুন

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে অস্ত্রসহ আতিক হাসান নামে শিবিরের এক বহিষ্কৃত নেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে উপজেলার তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধীন পঁয়ষট্টিবাড়ি বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে বিজিবি তার বিরুদ্ধে মামলা করে থানায় সোপর্দ করেছেন।

গ্রেপ্তার আতিক হাসান (২৫) পাটগ্রাম থানা পশ্চিম শাখা ছাত্রশিবিরের বহিষ্কৃত সাবেক সভাপতি এবং উপজেলার সীমান্তপাড়া এলাকার বজলার রহমানের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত মেইন পিলার-৮৪৬ এর কাছে বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার আউলিয়ার হাট নামক স্থানে সন্দেহভাজন কয়েকজনকে দেখে অভিযান চালায় বিজিবি। এ সময় আতিক হাসানকে আটক করা সম্ভব হলেও তার সঙ্গে থাকা আরও দুজন পালিয়ে যান। আটক আতিকের কাছ থেকে ২ ফুট ৪ ইঞ্চি দৈর্ঘ্যের একটি দেশীয় ধারালো ছুরি এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আরও জানা গেছে, অভিযান চলাকালীন পালিয়ে যাওয়া দুই ব্যক্তি হলেন— মো. জুলফিকার আলী (৩৫) ও মো. রহিদুল (৪২)। তাদের পূর্ণাঙ্গ ঠিকানা শনাক্তের চেষ্টা চলছে এবং তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাটগ্রাম পূর্ব থানা শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. আলমগীর খোরশেদ বলেন, বিজিবির হাতে গ্রেপ্তার আতিক হাসানের সঙ্গে গত ৪ বছর দরে সংগঠনের কোনো সম্পর্ক নেই। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে ২০২১ সালে দলীয় পথ থেকে বহিষ্কার করা হয়েছে।

পাটগ্রাম থানার ওসি নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি আটক আতিক হাসানের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সরিষাবাড়ীতে বিএনপি নেতা বাবু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কালিগঞ্জে আইন-শৃঙ্খলা সমন্বয় কমিটির মিটিং সহ চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধ সভা অনুষ্ঠিত।

তানোর থানায় নবাগত ওসি আব্দুর রহিম

ঝিনাইদহে বিএনপির জনসমাবেশ।

এজলাসের ছবি তুলে আটক আসামি জুলাইয়ের মামলায় কারাগারে

নীরবে জামিন পাচ্ছে ‘ছোট সজ্জাদ’, স্থগিতাদেশ চায়নি রাষ্ট্র

সায়েরের চাঞ্চল্যকর তথ্য: হাদির ওপর হামলাকারী ভারতে পালিয়ে গেছেন

শ্যামনগরে পাল ফার্মেসীর স্বত্বাধিকারী নিষিদ্ধ ঔষধ সহ Rab-6 এর হাতে আটক

প্রাকৃতিক দূর্যোগেও নির্বাচনী এলাকায় শেখ হাসিনার উন্নয়ন প্রচারে এমপি জগলুল হায়দারের লিফলেট বিতরণ

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চল সাধারণ সভা অনুষ্ঠিত