https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ২১ ডিসেম্বর ২০২৫ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ঘৃণা প্রদর্শনে কালো গোলাপ প্রদানে বাধা, হিন্দুস্তান বাংলাদেশের ফুলকেও ভয় পায়: রাশেদ প্রধান

প্রতিবেদক
Amirul Islam
ডিসেম্বর ২১, ২০২৫ ১০:১২ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, হিন্দুস্তানের আধিপত্যবাদ ও আগ্রাসনের প্রতিবাদে ভারতীয় দূতাবাসে ঘৃণা জানাতে এসেছিলাম। অতীতে একাধিকবার মিছিল নিয়ে আসায় পুলিশ আটকে দিয়েছিল।

তাই এবার দেশের মানুষের পক্ষ থেকে একা এসেছি; সাথে ছিল ভারতীয় দূতাবাসে দেওয়ার জন্য রাজনৈতিক ভাষায় কর্তৃত্ব প্রতিরোধের প্রতীক, কালো গোলাপ। তবুও পুলিশ দিয়ে আটকে দেওয়া হলো। হিন্দুস্তান বাংলাদেশের ফুলকেও ভয় পায়।

রাশেদ প্রধান বলেন, গতকাল দিল্লিতে রাত ৯টায় বাংলাদেশি দূতাবাসে হামলা হয়েছে। ভারতীয় পুলিশ বাধা দেওয়ার বদলে পাশে দাঁড়িয়ে দেখেছে আর হেসেছে। আর আমার দেশের পুলিশ সুশীল অন্তর্বর্তী সরকারের নির্দেশে ভারতীয় দূতাবাসে নিরস্ত্র একক ব্যক্তি আমাকে ঘৃণা প্রদর্শন ও একটি কালো গোলাপ প্রদানে বাধা দেয়।

এই নতজানু পররাষ্ট্র নীতি দিয়ে হবে না। হিন্দুস্তানের চোখে চোখ রেখে কথা বলতে হবে। ভারতীয় আধিপত্যবাদের কবর রচনা করতে হবে।

ভারত সরকারের উদ্দেশ্যে রাশেদ প্রধান বলেন, গণহত্যাকারী হাসিনা ও হাদীর হত্যাকারীদের ফেরত দিন। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করুন। সীমান্তে হত্যা, অবৈধ পুশ-ইন ও ভূমি দখল বন্ধ করুন। পানির ন্যায্য হিস্যা বুঝিয়ে দিন। আমাদের আপনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে বাধ্য করবেন না।

রোববার ২১ ডিসেম্বর ভারতীয় দূতাবাসে ঘৃণা প্রদর্শনের উদ্দেশ্যে, ওসমান হাদীকে গুলি করার স্থান পল্টন বক্স কালভার্ট রোড থেকে গুলশান ভারতীয় দূতাবাস পর্যন্ত একা পায়ে হেঁটে সকাল ১০টায় যাত্রা শুরু করেন রাশেদ প্রধান।

যাত্রা পথে দেশপ্রেমিক অসংখ্য মানুষ তাঁর সাথে একাত্মতা ঘোষণা করে যোগ দেন। ৬ কিলোমিটারের অধিক পথ হেঁটে পাড়ি দেওয়ার পর পুলিশ বাড্ডা লিঙ্ক রোডে তাঁকে বাধা প্রদান করে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের কেউই শঙ্কামুক্ত নন, আইসিইউতে ৮ জন

এসএসসি ২০২৩ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান

মতিঝিলে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

সুরভী দ্রুতই প্রতিকার পাবে, আশ্বাস আইন উপদেষ্টা আসিফ নজরুলের

দিনে দুপুরে সীতাকুণ্ড সদর বাজারে চলছে শতবর্ষী পুকুর ভরাট

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না

সড়কে কচু গাছ লাগিয়ে প্রতিবাদ; ২৫ বছরেও হয়নি সংস্কার

তাহিরপুরে ড্রেজারে বালু দিয়ে বাঁধ নির্মাণ

নলছিটিতে পৈতৃক জমিতে ফার্ম নির্মাণে বাধা ও সন্ত্রাসী হামলার অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ

জ্বলন্ত সিগারেট মুখে ঢুকিয়ে ছাত্রীকে ধর্ষণচেষ্টা, কথিত সাংবাদিক আটক