https://www.facebook.com/shirsokhabor/
Tuesday , 23 December 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

রোববার বিএনপিতে যোগ দিয়ে সোমবার গ্রেপ্তার ছাত্রলীগ নেতা

কুমিল্লার দেবিদ্বারে বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জরুল আহসান মুন্সীর সঙ্গে সদ্য যোগদান করা ছাত্রলীগ নেতা শাহীনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২২ ডিসেম্বর) ডিবি পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বড়শালঘর এলাকা থেকে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. শাহীনকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, ছাত্রলীগ নেতা শাহীন গত রোববার বিএনপিতে যোগ দেন। এ সময় আওয়ামী লীগসহ বিভিন্ন দলের প্রায় ২০০ নেতাকর্মী উপজেলা বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জরুল আহসান মুন্সীর সঙ্গে যোগদান করেন।

তবে শাহীন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের একজন সক্রিয় নেতা ছিলেন।এ বিষয়ে জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ বলেন, শাহীন একজন সক্রিয় ছাত্রলীগ নেতা। ডিবি পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গুচ্ছের বিরুদ্ধে অবস্থান করছে জবিশিস

বানারীপাড়ায় অভিমানে আত্নহত্যা করলো চতুর্থ শ্রেণির ছাত্রী তোয়া

বইমেলায় ড. প্রতিভার নতুন বই ‘বাংলা ভাষার সহজপাঠ’

বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ, বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

রাজশাহীতে মৌসুমের সর্বচ্চো বৃষ্টিপাত

যুবলীগ নেতার নেতৃত্বে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মারধরের অভিযোগ

গোমস্তাপুরে কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে ধান কাটার উদ্বোধন

নেত্রকোণায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৩ পালিত

মহিলা আনসার-ভিডিপিকে অনৈতিক কাজের প্রস্তাব দেন আনসার ভিডিপি অফিস কর্মকর্তা মাসুদ রানা

নাটোরে পৃথক অভিযানে নারীসহ চার মাদক কারবারি গ্রেফতার