https://www.facebook.com/shirsokhabor/
Wednesday , 7 January 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ভারতেই বিশ্বকাপ খেলতে হবে, আইসিসির এমন আলটিমেটাম অস্বীকার বিসিবির

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের ম্যাচগুলো আয়োজক দেশ ভারতের বাইরে সরিয়ে নেওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করায়, আগামী মাসের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশকে ভারতেই সফর করতে হবে, এমনটাই জানিয়েছে বিভিন্ন প্রতিবেদন।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো ও ক্রিকবাজ জানিয়েছে, মঙ্গলবার অনলাইন বৈঠকে আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছে, বাংলাদেশকে ভারতের মাটিতেই নির্ধারিত ম্যাচ খেলতে হবে, নইলে পয়েন্ট হারানোর ঝুঁকি রয়েছে।

তবে ইএসপিএনক্রিকইনফো বলছে, বিসিবি আইসিসির কাছ থেকে এমন কোনো চূড়ান্ত আলটিমেটাম পাওয়ার কথা অস্বীকার করেছে।

ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, ভারতে নিরাপত্তা নিয়ে বাংলাদেশের যে মূল্যায়ন, আইসিসি তা গ্রহণ করেনি।

বৈঠকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হলেও, আইসিসি তাদের অবস্থান পরিবর্তন করবে, এমন সম্ভাবনা কম। প্রতিবেদনে আরো বলা হয়, বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত খুব শিগগিরই জানানো হতে পারে, সম্ভবত শনিবারের মধ্যেই।এ বিষয়ে আইসিসি কিংবা ভারত ও বাংলাদেশের ক্রিকেট বোর্ড, কোনো পক্ষই এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

এই অচলাবস্থার সূত্রপাত হয় বাংলাদেশি ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ দেওয়ার ঘটনায়।

বাংলাদেশ-ভারতের মধ্যকার সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। ফ্র্যাঞ্চাইজিটি ৩ জানুয়ারি তাকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে।এর জবাবে বিসিবি নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে জানায়, তারা বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না এবং আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেওয়ার আবেদন করে। পরবর্তীতে বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার স্থগিতের ঘোষণাও দেয়।

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে উদ্বোধনী দিনে কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার কথা রয়েছে বাংলাদদেশের। গ্রুপ পর্বে ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচগুলোও কলকাতায় অনুষ্ঠিত হওয়ার কথা, আর নেপালের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচটি হওয়ার কথা মুম্বাইয়ে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

কাপাসিয়ায় শিক্ষককে কুপিয়ে হত্যার চেষ্টা

সাতক্ষীরার শ্যামনগরে যুবলীগের আয়োজনে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে তারুণ্যের জয়যাত্রা র‍্যালি ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত

বড়লেখায় ফিলিস্তিনে সন্ত্রাসবাদী ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

ধ্রুবতারা বরগুনা জেলার নতুন কমিটি গঠন যারা হল সভাপতি সম্পাদক।

জবি ফার্মেসি বিভাগের ১৫ বছর পূর্তি উদযাপন

দেশের অন্যান্য স্থানের মত বেগমগঞ্জে ২০টি প্রকল্প প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি উদ্বোধন।

বাবুগঞ্জে বরিশাল-৩ আসনের এমপি অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সাথে উপজেলা কৃষক দলের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত

লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নওগাঁর মান্দায় ভাঙারি ব্যবসার আড়ালে হারেজ আলি গড়ে তুলেছেন অপরাধ চক্র

জাতীয় মৎস‍্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচি পালন