https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ৫ জানুয়ারি ২০২৬ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সুরভী দ্রুতই প্রতিকার পাবে, আশ্বাস আইন উপদেষ্টা আসিফ নজরুলের

প্রতিবেদক
Amirul Islam
জানুয়ারি ৫, ২০২৬ ১২:৩৮ অপরাহ্ণ
ইপেপার দেখুন

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হওয়া আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থানের কথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার (৫ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি জানান, সুরভীর বিষয়টি তিনি খতিয়ে দেখছেন এবং সে দ্রুতই প্রতিকার পাবে।

আইন উপদেষ্টা তার স্ট্যাটাসে লিখেন, “সুরভীর বিষয়ে খোঁজ নিয়েছি। ইনশাআল্লাহ দ্রুত প্রতিকার পাবে।”

এদিকে, আজ দুপুরেই গাজীপুরের কালিয়াকৈর থানায় করা একটি চাঁদাবাজির মামলায় তাহরিমা জান্নাত সুরভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।

আসামিপক্ষের আইনজীবী রাশেদ খান এই মামলাকে ‘ভুয়া’ বলে দাবি করেছেন। তিনি জানান, মঙ্গলবারই তারা রিমান্ড আদেশের বিরুদ্ধে রিভিশন করবেন। সুরভীর দাবি, কোনো সঠিক তদন্ত প্রতিবেদন ছাড়াই তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, একই মামলায় চারজন আসামি থাকলেও রহস্যজনকভাবে শুধু তাকেই গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর রাতে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে সুরভীকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য, মামলা বাণিজ্য ও প্রতারণাসহ বিভিন্ন সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তবে জুলাই আন্দোলনের এই সক্রিয় কর্মীর গ্রেপ্তার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

সর্বশেষ - আন্তর্জাতিক