https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 29 January 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বরিশাল-৩: মুলাদীতে ফারদিন ইয়ামিনের গণসংযোগ, ভোটারদের কাছে উন্নয়ন ও পরিবর্তনের প্রতিশ্রুতি

বরিশাল-৩: মুলাদীতে ফারদিন ইয়ামিনের গণসংযোগ, ভোটারদের কাছে উন্নয়ন ও পরিবর্তনের প্রতিশ্রুতি

রুবেল সরদার, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে গণঅধিকার পরিষদের মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী এইচ এম ফারদিন ইয়ামিন মুলাদী উপজেলায় দিনভর গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তিনি মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের সেলিমপুর বাজার, জাগরণী বাজার ও টুমচর এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং গণঅধিকার পরিষদের কর্মসূচি তুলে ধরেন।

গণসংযোগকালে ফারদিন ইয়ামিন বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ দুর্নীতি, বৈষম্য ও দুঃশাসনের বিরুদ্ধে আওয়াজ তুলছে। গণঅধিকার পরিষদ সেই জনগণের কণ্ঠস্বর হয়ে রাজনীতিতে এসেছে। আমরা ক্ষমতার রাজনীতি নয়, অধিকারভিত্তিক ও ন্যায়ভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করি।

তিনি আরও বলেন, বাবুগঞ্জ–মুলাদীর মানুষ উন্নয়নের নামে শুধু আশ্বাস পেয়েছে, বাস্তব পরিবর্তন পায়নি। নির্বাচিত হলে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা উন্নয়ন, নদীভাঙন প্রতিরোধ এবং কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ট্রাক প্রতীক সাধারণ মানুষের প্রতীক। একটি ভোটই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং ন্যায় প্রতিষ্ঠার শক্তি হতে পারে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

জামাত বি এনপির অবরোধে নিরসনভাবে কাজ করে যাচ্ছে।পুলিশ র‍্যাব বিজিপি আনসার ভিডিপি।

গোমস্তাপুরে বাল্য বিয়ে বন্ধ করলো উপজেলা প্রশাসন।

স্মার্ট ভূমি সেবায় বড়াইগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ বোরহান উদ্দিন মিঠুর লড়াই

লালপুরে গাছ থেকে পড়ে প্রাণ গেল এক ব্যক্তির

টি-২০ বিশ্বকাপের সূচি ঘোষণা, প্রথমদিনই নামবে বাংলাদেশ

নোয়াখালীর চাটখিল উপজেলার সোমপাড়া সমতা ক্লাবের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

খালেদা জিয়ার জানাজা সম্পন্ন না হওয়া পর্যন্ত সারাদেশে দোকানপাট বন্ধ রাখার ঘোষণা

‘দল আমার বাবাকে ৩৬৫ মামলায় ২২ বছরের সাজার মূল্য দিলো না’!

মাকে কাজের মেয়ের সঙ্গে রাখতেন আন্ডারগ্রাউন্ডে, ডিপজলকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য

বাবুগঞ্জে রাজকর গ্রামে মাদকসেবীদের জ্বালায় অতিষ্ট হয়ে মাদকবিরোধী কমিটি গঠন, গ্রামবাসীর একাট্টা অবস্থান