https://www.facebook.com/shirsokhabor/
বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি ২০২৬ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বরিশালের বাবুগঞ্জে সরকারি জমি কেটে ঘের নির্মাণের অপরাধে ১ লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
Rubel Sardar
জানুয়ারি ১৫, ২০২৬ ৪:৩৩ অপরাহ্ণ
ইপেপার দেখুন

বরিশালের বাবুগঞ্জে সরকারি জমি কেটে ঘের নির্মাণের অপরাধে লাখ টাকা জরিমানা

রুবেল সরদার, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশাল, বাবুগঞ্জ: সরকারি জমির মাটি কেটে অবৈধভাবে ঘের তৈরি করার অপরাধে জুয়েল সরদার (৫০) নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত ১ লাখ টাকা জরিমানা করেছেন। দণ্ডপ্রাপ্ত জুয়েল সরদার মাধবপাশা ইউনিয়নের বাদলা গ্রামের মৃত মান্নান সরদারের ছেলে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ হেল মাফি অভিযানটি পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাদলা এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র সরকারি জমির মাটি কেটে অবৈধভাবে ঘের তৈরি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানের সময় মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সকাভেটর (ভেকু) জব্দ করা হলেও চালক পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে উপস্থিত মূল অভিযুক্ত জুয়েল সরদারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালত তাকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫(১) ধারায় ১ লাখ টাকা জরিমানা প্রদান করেন। অনাদায়ে কারাদণ্ডেরও ব্যবস্থা থাকলেও দণ্ডপ্রাপ্ত ব্যক্তি তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ হেল মাফি বলেন, “সরকারি সম্পদ রক্ষা এবং পরিবেশ সংরক্ষণে অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

 

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত