https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 18 January 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বাবুগঞ্জে বিএনপির ঘরে ফেরা: ৪ বারের নির্বাচিত ইউপি সদস্য জাকির হোসেনকে বরণ করলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরিশাল-৩ আসনের এমপি প্রার্থী জয়নুল আবেদীন

বাবুগঞ্জে বিএনপির ঘরে ফেরা: ৪ বারের নির্বাচিত ইউপি সদস্য জাকির হোসেনকে বরণ করলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরিশাল-৩ আসনের এমপি প্রার্থী জয়নুল আবেদীন

রুবেল সরদার, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাবুগঞ্জে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীনের হাতে ফুলের তোড়া দিয়ে পুনরায় বিএনপিতে ফিরেছেন চাঁদপাশা ইউনিয়ন পরিষদের চারবারের নির্বাচিত ইউপি সদস্য জাকির হোসেন।

জাকির হোসেন বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি পূর্বে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং টানা পাঁচ বছর চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন। ২০২২ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে স্থানীয় রাজনৈতিক চাপে তিনি আওয়ামী লীগে যোগদান করেছিলেন।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যার পর বাবুগঞ্জ উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীনের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে পুনরায় যোগদান করেন জাকির হোসেন।

যোগদান অনুষ্ঠানে বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহম্মেদ খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্সের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরিশাল-৩ আসনের এমপি প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষকদলের জেলা সভাপতি মহাসিন আলম, উপজেলা যুবদলের সদস্য সচিব ওবায়দুল হক, চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন হোসেনসহ চাঁদপাশা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৮ জন সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে ১৭ জন। পাশাপাশি ইউনিয়ন বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বলেন, জাকির হোসেনের বিএনপিতে প্রত্যাবর্তনের মাধ্যমে বাবুগঞ্জে দলীয় ঐক্য আরও দৃঢ় হবে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ের সম্ভাবনা বাড়বে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

না জানিয়ে কেন্দ্রে যাওয়ায় হিরো আলমকে নিরাপত্তা দিতে পারেনি পুলিশ

প্রবাসী স্বামীর টাকা-পয়সা নিয়ে প্রেমিকের সঙ্গে গৃহবধূর পলায়ন

বন্ধ করে দেওয়া হলো গুচ্ছ ভর্তির মাইগ্রেশন পদ্ধতি, বিপাকে শিক্ষার্থীরা

সরিষাবাড়ীতে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

সরিষাবাড়ীতে আমন ধান ও চাল সংগ্রহের অভিযানের উদ্বোধন

হাদিসহ ৩ জনের ওপর হামলার আগাম তথ্য সরকারকে জানানো হয়েছিল

৫১ বছর বয়সে ৫ম শ্রেণির ছাত্রী হাসিনা খাতুন।।

বইমেলায় ড. প্রতিভার নতুন বই ‘বাংলা ভাষার সহজপাঠ’

ফিলিস্তিনের পতাকা হাতে জবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

মান্দায় আমন ধান কাটায় ব্যস্ত সময় পার করছে কৃষকেরা