https://www.facebook.com/shirsokhabor/
Friday , 2 January 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বাবুগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিভিন্ন মসজিদে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া-মোনাজাত

বাবুগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিভিন্ন মসজিদে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া-মোনাজাত

রুবেল সরদার, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় শুক্রবার (২ জানুয়ারি) বাবুগঞ্জে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

জুম্মা নামাজ শেষে বাবুগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এবং রহমতপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান টুলুর সহযোগিতায় স্থানীয় মুসল্লিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এতে বাবুগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

এদিকে উপজেলা ছাত্রদলের উদ্যোগেও একই দিনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ আজিজুল ইসলাম। অনুষ্ঠান আয়োজন করেন বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইয়াসির আরাফাত। এতে উপস্থিত ছিলেন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ, রাকিব কবিরাজ, ওয়াশিকুর রহমান বাপ্পি, জুবায়ের আহমেদ, বাবুগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি আসিফ সিকদার, সরকারি আবুল কালাম কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ রিদয় এবং অন্যান্য ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদল নেতা ও কর্মী।

এছাড়াও রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রাজন শিকদারের উদ্যোগে এবং মীরগঞ্জ ফেরি ইজারা কর্তৃপক্ষের সহযোগিতায় মীরগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে মীরগঞ্জ ফেরিঘাট ও খেয়াঘাট ইজারা কর্তৃপক্ষের নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং মসজিদের মুসল্লিরা অংশগ্রহণ করেন।

দোয়া মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ভোর বেলা বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মৃত্যু

ওসমান হাদি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, সিঙ্গাপুরেই অপারেশনের অনুমতি

নারী কীসে আটকায়?

‘বাউলদের বিবাহবহির্ভুত যৌনাচার জনসাধারণের মূল্যবোধের পরিপন্থি এবং সামাজিকভাবে বিপজ্জনক’

দেশের অন্যান্য স্থানের মত বেগমগঞ্জে ২০টি প্রকল্প প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি উদ্বোধন।

বাগমারায় শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান স্মৃতি সংঘের উদ্বোধন করলেন এমপি এনামুল হক

ছাগলনাইয়ায় ব্যাংক এশিয়া’র ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রাণীশংকৈলে ২০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার -৩

ডিভোর্সের পাঁচ বছর পর অপু বললেন, ‘শাকিব থাকতে আমার কোনো চিন্তা নেই’

অসহায় দরিদ্র মানুষের পাশে হুমাইয়ারা জাহান