https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ১১ জানুয়ারি ২০২৬ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাবুগঞ্জের প্রবাসী মো. মিজানুর রহমানের মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদক
Rubel Sardar
জানুয়ারি ১১, ২০২৬ ৪:০৮ অপরাহ্ণ
ইপেপার দেখুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাবুগঞ্জের প্রবাসী মো. মিজানুর রহমানের মর্মান্তিক মৃত্যু

রুবেল সরদার, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের  বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বটতলা এলাকার প্রবাসী যুবক মো. মিজানুর রহমান সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমেছে।

মিজানুর রহমান ছিলেন আলমগীর শরীফের বড় ছেলে। জীবিকার তাগিদে তিনি প্রায় এক বছর আগে সৌদি আরব পাড়ি জমিয়েছিলেন এবং I-Man Co– কোম্পানীতে কর্মরত ছিলেন। বাবার দীর্ঘ কষ্টের মধ্যেই তিনি সংসারের স্বচ্ছলতা ফিরিয়ে আনার স্বপ্ন নিয়ে বিদেশে গিয়েছিলেন। এই অকস্মিক মৃত্যুতে আলমগীর শরীফের দুই ছেলে ও তিন মেয়েসহ পুরো পরিবার শোকে স্তব্ধ।

পরিবারের বরাতে জানা গেছে, শনিবার (১০ জানুয়ারি) ইয়াম্বো শহরে ঘটে যাওয়া দুর্ঘটনায় মিজানুর রহমানের মৃত্যু হয়। মরদেহ বর্তমানে সৌদি আরবের হাসপাতালের মর্গে রাখা রয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচা সালাম শরীফ

৪ নং চাঁদপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান সবুজ বলেন, “মিজানুর রহমান ছিলেন এক পরিশ্রমী ও দায়িত্ববান ছেলে। সংসারের জন্য বিদেশে গিয়েছিলেন। এই মর্মান্তিক ঘটনায় তার পরিবার গভীর শোকে পতিত হয়েছে। আমরা পরিবারের পাশে দাঁড়াব এবং সমবেদনা জানাই।”

মিজানুর রহমানের স্ত্রী ও সাড়ে তিন বছরের কন্যা এখন নিঃশব্দ শোকের মধ্যে। পরিবারের দাবি, মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকার দ্রুত ব্যবস্থা নিক।

এক তরুণ প্রাণের এই আকস্মিক মৃত্যু শুধু পরিবারকেই নয়, পুরো এলাকায় শোকের ছাপ ফেলেছে। বাবার কান্না, স্ত্রীর অশ্রু, আর শিশুর বোঝা যায়নি এমন ব্যথা—সব মিলেমিশে এক গভীর শূন্যতা তৈরি করেছে।

এক তরুণ প্রাণের এই আকস্মিক মৃত্যু শুধু পরিবারকেই নয়, পুরো এলাকায় শোকের ছাপ ফেলেছে। বাবার চোখের জল, স্ত্রীর অশ্রু, আর শিশুর বোঝা যায়নি এমন ব্যথা—সবই মিলেমিশে এক গভীর শূন্যতা তৈরি করেছে।

 

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫

Mergulhe Na Mostbet País Brasileiro: Apostas Perfeitas E Depósitos Rápido

Mergulhe Na Mostbet País Brasileiro: Apostas Perfeitas E Depósitos Rápido

বীর মুক্তিযোদ্ধা শহীদ ডা. আয়নুল হকের সমাধিতে উপজেলা চেয়ারম্যানের শ্রদ্ধা

পুলিশ সদস্যরাই মাদক পাচারে যুক্ত, কেউ করেছেন ডুপ্লেক্স বাড়ি, কেউ হোটেল

বরিশাল-৩: হাটবাজার থেকে বাড়ি বাড়ি—ট্রাক প্রতীকের প্রার্থী ফারদিন ইয়ামিনের ব্যতিক্রমধর্মী গণসংযোগ

ঝিনাইদহ হরিনাকুন্ডে আলম সাধু চালককে শ্বাসরুদ্ধ করে হত্যা

পাবনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ততো আসামির মৃত্যু

গোপালগঞ্জে ভিন্ন চিত্র, ভোটার উপস্থিতি নেই বললেই চলে

সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম রাবি’র শিক্ষার্থী গাইবান্ধা গোবিন্দগঞ্জের নুসরাত জেরিন (জেনি)

বিএনপির কেউ বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা : মির্জা ফখরুল