https://www.facebook.com/shirsokhabor/
Saturday , 14 February 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বরিশাল-৩ আসনে জামানত হারালেন তিনবারের এমপি টিপুসহ চার প্রার্থী

বরিশাল-৩ আসনে জামানত হারালেন তিনবারের এমপি টিপুসহ চার প্রার্থী

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে তিনবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু জামানত হারিয়েছেন। একই আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জয়নুল আবেদীন ১৮ হাজার ৭৩৮ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে জয়নুল আবেদীন পেয়েছেন ৮০ হাজার ৯৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত ঈগল প্রতীকের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ভূঁইয়া পেয়েছেন ৬১ হাজার ১৯২ ভোট। ফলে জয়নুল আবেদীন বিপুল ভোটে জয়লাভ করেন।

অন্যদিকে, লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করা গোলাম কিবরিয়া টিপু পেয়েছেন ১৪ হাজার ১৮৪ ভোট, যা মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের কম হওয়ায় নির্বাচন বিধি অনুযায়ী তার জামানত বাজেয়াপ্ত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুহাম্মাদ সিরাজুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৩২৫ ভোট। ট্রাক প্রতীকে এইচ এম ফারদিন ইয়ামিন পেয়েছেন ৮৬০ ভোট এবং মই প্রতীকের প্রার্থী আজমুল হাসান জিহাদ পেয়েছেন ২১৪ ভোট। ফলে এ আসনে মোট চারজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

এ নির্বাচনে গোলাম কিবরিয়া টিপু জেল থেকে অংশ নেন। তার অনুপস্থিতিতে নির্বাচনী প্রচারণার দায়িত্ব পালন করেন তার মেয়েহাবিবা কিবরিয়া ফারিয়া।  যিনি বাবার পক্ষে বিভিন্ন এলাকায় গণসংযোগ চালান। তবে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ফল অর্জন করা সম্ভব হয়নি।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ২২ হাজার ৩০৫টি এবং ‘না’ ভোট পড়েছে ৪০ হাজার ৬৩৬টি।

উল্লেখ্য, গোলাম কিবরিয়া টিপু ২০০৮, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হয়েছিলেন। তবে এবারের নির্বাচনে তার পরাজয় ও জামানত হারানো স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ছাত্রদলকে ভোট দিলে ‘১০ নম্বর’ বেশি দেওয়ার প্রস্তাব শিক্ষকের

পেশায় আইনজীবী হলেও ওকালতিতে আয় নেই দুলুর

ঝিনাইদহের কালীগঞ্জের আজিজুল জটিল রোগে আক্রান্ত, সাহায্যের আবেদন

নওগাঁ মান্দায় খাল খননের মাটি অপসারণ না করাই রাস্তা বন্ধের কারণে, মানবেতর জীবন যাপন গ্রামবাসীর।

বিএনপি ছাড়াও অন্যান্য দল গুলাও নির্বাচনে যাবে না! মির্জা ফখরুল আলমগীর

কালিগঞ্জে এসএসসি পরিক্ষায় ফেল করায় এক স্কুল-ছাত্রীর আত্মহত্যা

ঝিনাইদহে সড়কের পাশে পড়েছিল বস্তাবন্দি মরদেহ।

বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে নোয়াখালী পৌরসভার বিশাল জয়, মেয়রের অভিনন্দন।

জবির অর্থনীতি ক্যারিয়ার ক্লাব কর্তৃক মুদ্রানীতির উপর সেমিনার আয়োজন 

শিক্ষক সংকটে জবির বায়োকেমিস্ট্রি বিভাগ