https://www.facebook.com/shirsokhabor/
শুক্রবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বাবুগঞ্জ–মুলাদীতে ধানের শীষের বড় ব্যবধানের বিজয়

প্রতিবেদক
Rubel Sardar
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ৯:০১ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

বাবুগঞ্জমুলাদীতে ধানের শীষের বড় ব্যবধানের বিজয়

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ধানের শীষ প্রতীকের প্রার্থী জয়নুল আবেদীন।

মোট ১২৬টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৩টায় বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খাইরুল আলম সুমন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, জয়নুল আবেদীন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮০ হাজার ৯৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত ঈগল প্রতীকের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ভূঁইয়া পেয়েছেন ৬১ হাজার ১৯২ ভোট। ফলে জয়নুল আবেদীন ১৮ হাজার ৭৩৮ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

এ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ২২ হাজার ৩০৫ এবং ‘না’ ভোট পড়েছে ৪০ হাজার ৬৩৬টি।

ফলাফল প্রকাশে কিছুটা বিলম্ব হওয়ায় দুঃখ প্রকাশ করে জেলা প্রশাসক খাইরুল আলম সুমন বলেন, জেলার ৬টি আসন থেকে ফলাফল পাওয়ার পর চূড়ান্ত বার্তা প্রস্তুত করতে সময় লেগেছে। তিনি জানান, বরিশালে সংশ্লিষ্ট সবার সহযোগিতায় বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন করা সম্ভব হয়েছে। বরিশালের ৬টি আসনেই সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নিরপেক্ষ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ফলাফল ঘোষণার পর ধানের শীষের সমর্থক ও নেতাকর্মীদের মাঝে আনন্দের উচ্ছ্বাস দেখা যায়।

 

সর্বশেষ - আন্তর্জাতিক