https://www.facebook.com/shirsokhabor/
শনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বরিশাল-৩: নবনির্বাচিত সাংসদ  জয়নুল আবেদীনকে মন্ত্রীত্ব না দিলে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি

প্রতিবেদক
Rubel Sardar
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ৩:৩৪ অপরাহ্ণ
ইপেপার দেখুন

বরিশাল-৩: নবনির্বাচিত সাংসদ  জয়নুল আবেদীনকে মন্ত্রীত্ব না দিলে ঢাকাবরিশাল মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে মন্ত্রীত্ব না দিলে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন দলীয় নেতাকর্মীরা।

শনিবার বিকেলে বাবুগঞ্জ কলেজ গেট এলাকায় বাবুগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে একটি মিছিল বের করা হয়। মিছিলটি কলেজ গেট এলাকা থেকে শুরু হয়ে বাবুগঞ্জ স্টিল ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন— দেহেরগতি ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান ফারুক, মাধবপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি অহেদুল ইসলাম খান, চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন স্বপন, কেদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন, রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজন শিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কালাম আজাদ বিশ্বাস, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিল, বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আজিজুল ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক আতিক আল আমিন, যুগ্ম আহ্বায়ক আকিব হোসেন ইমরান, ইউপি সদস্য ও বিএনপি নেতা জামাল হোসেন পুতুল, বিএনপি নেতা হাসানুজ্জামান খোকন, মনিরুজ্জামান মনির মাস্টার, মোস্তাফিজুর রহমান টুলুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

সংক্ষিপ্ত সভা শেষে নেতৃবৃন্দ সাংবাদিকদের বলেন, বরিশাল-৩ আসনের জনগণের প্রত্যাশা অনুযায়ী অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা না হলে তারা কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন। এলাকার উন্নয়ন ও জনগণের স্বার্থে তাকে দ্রুত মন্ত্রীত্ব দেওয়ার আহ্বান জানান তারা। একই সঙ্গে মন্ত্রীত্ব না দিলে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেন তারা।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আদিতমারীতে গাঁজাসহ আটক ১

মাদক ব্যবসার জেরে গুলিবিদ্ধ হন এনসিপি নেতা মোতালেব: র‍্যাব

আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

নাটোর-৪ আসনের উপনির্বাচন ১১ অক্টোবর

আমতলী ইউনিয়ন ইসলামী যুব আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন

বানারীপাড়ায় সর্বস্তরে জনগণের সাথে বরিশাল জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের মতবিনিময় সভা

নাটোরের হালসায় লেবু বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

এনইআইআর চালুর প্রতিবাদে বিটিআরসি ভবনে ভাঙচুর মোবাইল ব্যবসায়ীদের

বিএনাপি-জামায়াতের সকল কর্মসূচীর বিরুদ্ধে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে উত্তাল বাগমারা

আমি নির্বাচিত হলে কেউ যেন ফল পরিবর্তনের সাহস না করে: রুমিন ফারহানা