https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বাবুগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতা প্রতিরোধ ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় তরুণদের ভূমিকা নিয়ে মতবিনিময় সভা

প্রতিবেদক
Rubel Sardar
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ৩:১৩ অপরাহ্ণ
ইপেপার দেখুন

বাবুগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতা প্রতিরোধ সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় তরুণদের ভূমিকা নিয়ে মতবিনিময় সভা

রুবেল সরদার, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে সম্ভাব্য সহিংসতা প্রতিরোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সামাজিক সম্প্রীতি জোরদারে তরুণ সমাজের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বাবুগঞ্জে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর সহযোগিতায় ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) কমিটির উদ্যোগে বাবুগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে  এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা। বিশেষ অতিথি ছিলেন বিআরডিবি চেয়ারম্যান আলমগীর হোসেন স্বপন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুর রহমান সন্ন্যামতের সভাপতিত্বে এবং বিমানবন্দর প্রেসক্লাবের সভাপতি ও বাবুগঞ্জ উপজেলা সুজনের সম্পাদক আরিফ আহমেদ মুন্নার সঞ্চালনায় সভা পরিচালিত হয়।

এতে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এলাকা সমন্বয়কারী হাদিউজ্জামান সুজন, বাবুগঞ্জ উপজেলা সুজনের সহ-সভাপতি প্রধান শিক্ষক সাইদুর রহমান, অর্থ সম্পাদক প্রভাষক মনিরুজ্জামান খোকন, পিএফজি সদস্য মাওলানা শেখ নজরুল ইসলাম মাহবুব, জাকির হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব এবায়দুল হক, ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল-আমিন ও সদস্য সচিব আরাফাত হোসেন মৃধা, জামায়াতে ইসলামীর যুব বিভাগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুম বিল্লাহ, ছাত্র শিবিরের সাবেক সভাপতি সৌরভ সরদার, ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ মো. আবদুল্লাহ, ছাত্র আন্দোলনের সভাপতি বেলাল হোসাইন সিয়াম, সুশীল সমাজের প্রতিনিধি ইঞ্জিনিয়ার মহসিন উদ্দিন শামীম এবং শিক্ষার্থী প্রতিনিধি শামসুন্নাহার অর্পা ও রাদিফ হাসান আজিম প্রমুখ।

আলোচনায় বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেমন হয়েছে, নির্বাচন পরবর্তী সময়ে কোথাও সহিংসতা ঘটেছে কিনা এবং তা প্রতিরোধে কী করণীয়—এসব বিষয়ে মতামত তুলে ধরেন। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, গুজব ও উসকানিমূলক প্রচারণা প্রতিরোধ, মাদক, সন্ত্রাস, নৈরাজ্য ও চাঁদাবাজি দমনে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বিভাজন নয়—বরং পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে হবে। তরুণ সমাজকে সচেতনতা সৃষ্টি, সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

সভায় সর্বসম্মতিক্রমে যেকোনো মূল্যে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত বাবুগঞ্জ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সরিষাবাড়ীতে ইউপি সদস্যকে মারধর করলো যুবলীগ নেতা 

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

গোমস্তাপুরে জাতীয় ভোটার দিবস পালিত

সুনামগঞ্জে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যান সংস্থার ৩ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সাংবাদিক গােলাম রাব্বানী নাদিম কে হত্যার প্রতিবাদে গোমস্তাপুরে মানববন্ধন

ঝিনাইদহে অবৈধভাবে ভারতে প্রবেশকালে মহেশপুর সীমান্তে আটক ৮

পাবনায় কুকুরের কামড়ে ১৫ শিশুসহ ২১ জন হাসপাতালে

এই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : নাহিদ

বিড়িতে সুখ টান দিয়েও জামায়াতের ভোট চাইলে আল্লাহ মাফ করে ভালোও করে দিতে পারে: ড. ফয়জুল

নোয়াখালীতে গ্রীন ক্লাইমেট ইনিশিয়েটিভ এর উদ্যোগে “পাওয়ার আপ” ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ নলেজ এক্সচেঞ্জ প্রোগ্রাম অনুষ্ঠিত