https://www.facebook.com/shirsokhabor/
মঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বাবুগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার, সংগঠনে নতুন উদ্দীপনা

প্রতিবেদক
Rubel Sardar
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ৪:০৮ অপরাহ্ণ
ইপেপার দেখুন

বাবুগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার, সংগঠনে নতুন উদ্দীপনা

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বাবুগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব কামরুল হাসান সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার ২ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্বে জারি করা বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো এবং কামরুল হাসান সোহাগকে বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পদে বহাল রাখা হলো। এই সিদ্ধান্তে স্বাক্ষর করেছেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মোঃ ওসমান গনি, কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জেলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান অনুমোদন দিয়েছেন।

বহিষ্কারাদেশ প্রত্যাহার ও পদে বহালের খবরে বাবুগঞ্জ উপজেলায় স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। স্থানীয় নেতারা জানিয়েছেন, “দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতার ক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্ব ন্যায়সঙ্গত সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠনের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে এবং বাবুগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।”

এ প্রসঙ্গে সোহাগ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন, বিশেষ করে কেন্দ্রীয় কমিটি ও স্থানীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, যাদের সহমর্মিতা ও সমর্থনের মাধ্যমে এই সিদ্ধান্ত সম্ভব হয়েছে।

নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, এখনকার এই প্রেরণাদায়ক সিদ্ধান্ত দলের সক্রিয়তা বাড়াবে এবং স্থানীয় পর্যায়ে আরও শক্তিশালী ও ফলপ্রসূ সাংগঠনিক কাজ হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মানবতার তরে অরাজনৈতিক সমাজসেবা মূলক সংগঠনের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাসিক ধারাবাহিক অনুষ্ঠান।

অবৈধ সম্পর্কের দায়ে বেতন কমলো সাবেক ইউএনওর

বরিশাল-৩ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত আবদুস সাত্তার খানের স্বতন্ত্র মনোনয়ন দাখিল

কালিগঞ্জে আইন-শৃঙ্খলা সমন্বয় কমিটির মিটিং সহ চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধ সভা অনুষ্ঠিত।

৭ ভাইয়ের সবাই মাষ্টার্স,৩ ভাই বিসিএস,১ভাই ব্যাংকার,১ভাই চেয়ারম্যান,১ ভাই অধ্যক্ষ

আইন অমান্য করে নির্বাচনের তারিখ দেয়ার অভিযোগ কুবি শিক্ষক সমিতির বিরুদ্ধে

যে কোনো মুহূর্তে যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের কর্মসূচি: আল জাবের

বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন চালক, শোনেননি যাত্রীদের নিষেধ

নোয়াখালীতে রাস্তায় যানজট সৃষ্টির প্রতিবাদ করায় প্রান গেল সিএনজি চালকের।

গোমস্তাপুরে রহনপুর ষ্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ বুহুমুখী সমবায় সমিতি লিঃ বার্ষিক সাধারণ সভা