https://www.facebook.com/shirsokhabor/
মঙ্গলবার , ১০ মার্চ ২০২৬ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের ছিনতাই হওয়া পিস্তল উদ্ধার, আটক ৩

প্রতিবেদক
Amirul Islam
মার্চ ১০, ২০২৬ ৭:০২ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেয়া সরকারি পিস্তলটি উদ্ধারে করেছে পুলিশ। এর সঙ্গে জড়িত ১ জন এবং সন্দেহভাজন আরও দুইজনকে আটক করা হয়েছে।

সোমবার (০৯ মার্চ) দিবাগত গভীর রাতে বন্দর উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন এলাকা থেকে অস্ত্রটি ১৬ রাউন্ড গুলি সহ উদ্ধার করা হয়।

এর আগে সন্ধ্যায় ও রাতে পৃথক অভিযানে বিভিন্ন স্থান থেকে তিনজনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী।

আটককৃত ব্যক্তিরা হলেন- শহরের দেওভোগ পানির ট্যাংকি এলাকার মো. বিশাল (৩১), ফতুল্লার কাশীপুর ব্যাংক কলোনি এলাকার ফরহাদ আহম্মেদ (২৩) ও হাসান (২১)।

সোমবার সন্ধ্যায় বন্দর উপজেলার সোনাকান্দা বেপারীপাড়া এলাকা থেকে প্রথমে বিশালকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যে রাতে ফতুল্লার কাশীপুর ব্যাংক কলোনি এলাকা থেকে ফরহাদ ও হাসানকে আটক করা হয়। প্রাথমিক স্বীকারোক্তি অনুযায়ী রাত আড়াইটার দিকে বন্দর ফায়ার সার্ভিস স্টেশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তল, ২টা ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী ভোর রাত ৪টায় এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এসআই লুৎফর রহমানের ওপর হামলার পর জড়িতদের গ্রেফতারে জেলা পুলিশ, থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা অভিযানে নামে। স্বল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলের সিসিটিভির ভিডিও ফুটেজ সংগ্রহ করে নানাভাবে পর্যবেক্ষণ করে অস্ত্র ছিনতাইকারিদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার করা হয়।

এর আগে সোমবার (৯ মার্চ) ভোর ছয়টায় শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান ইউনিফর্ম পরিহিত অবস্থায় মোটরসাইকেলে টহল দিচ্ছিলেন। শহরের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে একটি মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত তার পথরোধ করে। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আঘাতের চেষ্টা করলে তিনি আত্মরক্ষা করেন। এতে তার মোটরসাইকেলটি ক্ষতিগ্রস্ত হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা তার সরকারি পিস্তলটি গুলিসহ ছিনতাই করে পালিয়ে যায়।

ঘটনার পর পর বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে গোয়েন্দা পুলিশসহ আইন শৃংখলা বাহিনীর বিভিন্ন সংস্থা ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করে। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করা হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গোমস্তাপুরে তিন মাস পর কবর থেকে লাশ উত্তোলন

ঠাকুরগাঁওয়ে তৃণমূল নারীদের সচেতনায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয় 

নাটোরের দত্তপাড়া হাটের জায়গা অবৈধভাবে দখলকারী ১০জন কারাগারে

কুড়িগ্রামে বিপুল পরিমান গাঁজা ও ইয়াবাসহ, পিক-আপ জব্ধ করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ

নোয়াখালীতে প্রবাসী বিএনপি ওয়ার্ল্ড অনলাইন ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

২৪৩ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষককে শোকজ

টাঙ্গাইলে ৪ মাসের সন্তান বিক্রি করে মোবাইল-গহনা কিনলেন মা, উদ্ধার করলো পুলিশ

বানারীপাড়ায় অভিমানে আত্নহত্যা করলো চতুর্থ শ্রেণির ছাত্রী তোয়া

বিশ্ব শিশু দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

গোমস্তাপুরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক অবহিত করণ সভা