https://www.facebook.com/shirsokhabor/
শনিবার , ২১ মার্চ ২০২৬ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বাবুগঞ্জে ঈদের আনন্দ পৌঁছে দিতে চরাঞ্চলে ইউএনও আসমা উল হুসনার খাদ্যসামগ্রী ও শাড়ি বিতরণ

প্রতিবেদক
Rubel Sardar
মার্চ ২১, ২০২৬ ৩:০১ অপরাহ্ণ
ইপেপার দেখুন

বাবুগঞ্জে ঈদের আনন্দ পৌঁছে দিতে চরাঞ্চলে ইউএনও আসমা উল হুসনার খাদ্যসামগ্রী ও শাড়ি বিতরণ

রুবেল সরদার, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: পবিত্র ঈদের আনন্দ যখন চারদিকে উৎসবের আমেজ ছড়িয়ে দিচ্ছে, ঠিক তখনই সেই আনন্দ পৌঁছে দিতে বরিশালের বাবুগঞ্জ উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা। তাঁর এই মানবিক উদ্যোগে নতুন প্রাণ ফিরে পেয়েছে কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভুতের দিয়া নতুন চর এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষজন।

শনিবার (২১ মার্চ) ঈদের দিন বিকেলে দুর্গম এই চরাঞ্চল পরিদর্শনকালে তিনি স্থানীয় মানুষের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। এ সময় অসহায় মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও নতুন শাড়ি বিতরণ করেন তিনি। আকস্মিক এই সহায়তায় খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে মানুষের মুখ; অনেকের চোখে দেখা যায় কৃতজ্ঞতার অশ্রু।

মানুষের পাশে দাঁড়ানোই যেন তাঁর কাজের মূল প্রতিফলন—এমন চিত্রই দেখা গেছে পুরো কার্যক্রমে। এলাকাবাসীর দুঃখ-কষ্ট ও দীর্ঘদিনের ভোগান্তির কথা মনোযোগ দিয়ে শোনেন ইউএনও আসমা উল হুসনা এবং সেগুলো সমাধানে আন্তরিকতার পরিচয় দেন।

জনগণের দাবির প্রেক্ষিতে সড়কের ওপর অবস্থিত জরাজীর্ণ আয়রন ব্রিজটি নতুন করে নির্মাণের আশ্বাস দেন তিনি। পাশাপাশি, দীর্ঘদিন ধরে অবহেলিত গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কারের প্রতিশ্রুতিও দেন।

ইউএনও আসমা উল হুসনা বলেন, “আমরা ঈদের আনন্দ নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে দ্বিগুণ করেছি, আলহামদুলিল্লাহ। সৃষ্টিকর্তা আমাদের ওপর তাঁর রহমতের ধারা অবারিত রাখুন।”

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে অবহেলিত এ চরাঞ্চলে প্রশাসনের এমন মানবিক উদ্যোগ তাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। তারা দ্রুত সড়ক ও সেতু নির্মাণকাজ বাস্তবায়নের দাবি জানান।

 

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন ও নামফলক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী

কালীগঞ্জে তালুক শাখাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

সারাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা

গণভোট বাস্তবায়ন হলে সবচেয়ে বেশি উপকৃত হবে আওয়ামী লীগ : মঞ্জু

মানববন্ধনে প্রকাশ্যে এসিড নিক্ষেপের হুমকি থানায় জিডি ও প্রেস কনফাসেন্স

মাদক ব্যবসার জেরে গুলিবিদ্ধ হন এনসিপি নেতা মোতালেব: র‍্যাব

সুন্দর পৃথিবীতে বাঁচতে চায়- মানিকুল ইসলাম

মমিনুর রহমানের কবিতা “মাতৃ মায়ের বুকে”

মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় বৃদ্ধকে ছুরির আঘাতে হত্যার চেষ্টা ।

লালমনিরহাটে ট্রাক্টরের ধাক্কায় নিহত ১