https://www.facebook.com/shirsokhabor/
Tuesday , 15 August 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

১৫ই আগষ্ট ‘জাতীয় শোক দিবসে’- রিপন গুণে’র কবিতা

‘৩২- নম্বর’

রিপন গুণ

ঐতিহাসিক “৩২” নম্বর থেকে রাজপথ…
বাঙালী হৃদয়ে এঁকেছিল –
স্বাধীনতার অগ্নি শপথ ।

৩২- নম্বরের বাড়ীটি
আজো একা দাঁড়িয়ে আছে-
হাজারো স্মৃতি বুকে আগলে ।

কি এমন হয়েছিল সেদিন ?
যা, করেছিল সব বিধ্বস্ত
কি হারিয়েছিল? বাঙালী সেদিন
সর্ব হারার মত ।
কি এমন হয়েছিল?
যে কারনে বাঙালীর হৃদয় –
আজও ক্ষত-বিক্ষত ।

বাঙ্গালী আমরা আজও ভুলিনি
৩২- নম্বরের রক্ত গঙ্গায় ভাসা –
ভয়াল সেই রাতের কথা ।
লোহার শেলের মত –
আজও হৃদয়ে রয়েছে গাঁথা ।

ভাবতে গেলে সেই রাতের কথা
গায়ে দেয় কাঁটা ।
ভেসে উঠে শুধু –
আত্ম চিৎকার বুকফাঁটা ।

জাতির পিতা, বঙ্গ মাতা প্রাণ হরায়
ঘাতকের নিষ্ঠুর বুলেটের নিশানায় ।

রাসেল নামের পুষ্পকলিটিও-
ঝরে গেছিল সে রাতে ।
চির বিদায় বেলায়, শেষ বারের মত
মায়ের মুখখানিও পারেনি দেখতে ।

হায়রে! ঘাতক নর পিশাচের দল
৩২- নম্বরকে রক্ত গঙ্গায় ভাসিয়ে
কি পেয়েছিস বল ?

৩২- নম্বরের রক্ত মোদের চেতনা
বাঙালী আমরা –
৩২- নম্বর কোনদিন ভুলবনা ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ইসলাম ধর্ম ও রাসূলুল্লাহ( সা:) এর নামে কটুক্তির প্রতিবাদে সরিষাবাড়ীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

কুড়িগ্রামে ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধের ৩৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ

বোয়ালখালীতে নিয়ম বহির্ভূতভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি করার দায়ে জরিমানা

জবি ছাত্রীহলে ১২শ ছাত্রীর জন্য নেই কোনো মেডিকেল ব্যবস্থা

‘আবেগে পইড়া নমিনেশন কিনছি, এইডা আমার ঠিক হইছে না’

কুমিল্লায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

ঝিনাইদহ খাল থেকে কৃষকের লাশ উদ্ধার।

‘জামায়াত যখন যার ঘাড়েই বসেছে তাকেই ছারখার করে দিয়েছে’

ঈশ্বরদীতে আলোচিত সেই ১২ কৃষকের জামিন মঞ্জুর

রাজশাহীর তানোর উপজেলায় এবং চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় একই হাতির তাণ্ডবে ২ জনের মৃত্যু হয়েছে।