https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ১৩ এপ্রিল ২০২৬ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বরিশাল-৩ আসনের এমপি অ্যাডভোকেট জয়নুল আবেদীন উদ্বোধন করলেন বীজ ও সার বিতরণ কর্মসূচি

প্রতিবেদক
Rubel Sardar
এপ্রিল ১৩, ২০২৬ ৫:০৪ অপরাহ্ণ
ইপেপার দেখুন

বরিশাল-৩ আসনের এমপি অ্যাডভোকেট জয়নুল আবেদীন উদ্বোধন করলেন বীজ ও সার বিতরণ কর্মসূচি

বাবুগঞ্জ প্রতিনিধিঃ   বরিশালের বাবুগঞ্জ উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ-১ মৌসুমে আউশ ধান ও পাটসহ বিভিন্ন ফসলের উৎপাদন বাড়াতে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

সোমবার (১৩ এপ্রিল) উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব উপকরণ কৃষকদের মাঝে বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুর রউফসহ অন্যান্য কর্মকর্তারা।

বক্তারা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে ফলন বৃদ্ধি করা সম্ভব হচ্ছে। এর ফলে কৃষকরা আধুনিক কৃষি ব্যবস্থাপনায় আরও উৎসাহিত হচ্ছেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উন্নত জাতের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।

কৃষকরা জানান, সরকারি এই সহায়তা তাদের জন্য অত্যন্ত উপকারী। এতে তারা স্বল্প খরচে অধিক উৎপাদন করতে পারবেন বলে আশা প্রকাশ করেন।

উপসহকারী কৃষি কর্মকর্তা আতিকুর রহমান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান, সাবেক সভাপতি ইসরত হোসেন কচি তালুকদার, সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স, সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

তাহিরপুরে শিক্ষককে অবসর জনিত বিদায়

উলিপুরে ১১ বছর পর চাঞ্চল্যকর শিশু হত্যার দুই আসামী গ্রেফতার

বিশ্বম্ভরপুরের চরগাঁও গ্রামে দুই নিরীহ ব্যক্তির বসতভিটার জায়গা ভূমিখেকো দ্বারা জোরপূর্বক দখল ও হুমকির প্রতিবাদে মানববন্ধন 

কথিত জুলাইযোদ্ধা তাহরিমা সুরভী গ্রেপ্তার

নাটোরে দেনমোহর হিসেবে গাছ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি করেছেন সৃকৃতি

রাণীশংকৈলে ৩৫ শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ

পীরগঞ্জে অবৈধ ইটভাটা বন্ধে ত্রিমুখী প্রচেষ্টা।

শহিদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন আরএমপি’র কমিশনার মহোদয়

বানারীপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা সুলতান সিকদারের গনসংযোগ

ঝিনাইদহ ডায়াবেটিক হাসপাতালে কর্মকর্তা-কর্মচারীদের ৫ দফা দাবিতে কর্মবিরতি