https://www.facebook.com/shirsokhabor/
Friday , 29 May 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

দেশ এখন এক চরম সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে: নাহিদ ইসলাম

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশ এখন এক চরম সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে জ্বালানি তেলের সঙ্কট ও দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে।

বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের পর সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, শিশু থেকে শুরু করে বয়স্ক নারীরাও আজ ধর্ষণের শিকার হচ্ছেন, আর পাড়া-মহল্লায় মাদকের সিন্ডিকেট আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠেছে। এসবের পুরো দায় বর্তমান সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে উঠতে বিরোধী দলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এনসিপি আহ্বায়ক। তবে তিনি স্পষ্ট জানিয়ে দেন, প্রয়োজনীয় সংস্কারগুলো পাস কাটিয়ে সরকার কখনোই সঙ্কট দূর করতে পারবে না। আর এমনটা হলে জনগণের পাশাপাশি বিরোধী দলের আস্থাও হারাবে সরকার।

সামনেই বাজেট অধিবেশন আসছে উল্লেখ করে বিরোধী দলীয় হুইপ আহ্বান জানান, আসন্ন বাজেটে যেন দেশের মূল অর্থনৈতিক সমস্যাগুলো সঠিকভাবে অ্যাড্রেস করা হয়। একই সঙ্গে মানুষের জীবনযাত্রা সহজ করতে এবং সাধারণের নাগালের বাইরে চলে যাওয়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য দ্রুত সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নকিপুর ক্রিকেট জায়ান্টস এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে ১৬ পুলিশ সদস্য আহত: ডিএমপি কমিশনার

বোয়ালখালীর পৌরসভা কার্যালয়ে স্থানীয় সরকার দিবস ২০২৩ উদযাপন

দৌলতপুরে মিথ্যা মামলায় ফাঁসানোর অপচেষ্টা

গাইবান্ধায় অটোচালক রাজু হত্যার ৯ মাস পর আসামি রাজেন্দ্র গ্রেফতার

প্রেমের টানে সাড়া দিয়ে গণধর্ষণের শিকার স্কুল ছাত্রী, স্থানীয় প্রভাবশালীদের তদবিরে ধর্ষণ মামলা না নেওয়ার অভিযোগ!

আয়ুব বিবি সিটি কর্পোরেশন কলেজ রোভার স্কাউট গ্রুপের  নবাগত রোভার সহচরদের   ওরিয়েন্টেশন

শাকপুরা কন্যা বিদ্যাপিট বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যেগে চারা গাছ বিতরণ

আর্জেন্টিনার পরাজয়ে সমর্থকের মৃত্যু

নির্মান কাজ শেষ না হতেই পাকা সিঁড়িতে ধ্বস