https://www.facebook.com/shirsokhabor/
Friday , 29 May 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বিএনপি খুব অল্প সময়ের মধ্যে অজনপ্রিয় সরকারে পরিণত হচ্ছে: ডা. তাহের

বিএনপি খুব অল্প সময়ের মধ্যে অজনপ্রিয় সরকারে পরিণত হচ্ছে মন্তব্য করে বিরোধী দলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, বিএনপি তো তরুণদের দল না, এই দলে অভিজ্ঞ লোকজনও আছে। কিন্তু তাদের নাটাই কার হাতে এটাই বড়ো প্রশ্ন।

বৃহস্পতিবার (২৮ মে) গুলশানের নিজ বাসায় ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় চৌদ্দগ্রামবাসীসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান তিনি।

ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‌‘আমরাও তাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করছি, তারা যেন সঠিক পথে থাকে।’

এসময় দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিকে হতাশাজনক বলে আখ্যায়িত করেছেন বিরোধী দলীয় উপনেতা। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক অবস্থায় আছে, এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আরও বেশি মনযোগী হওয়া দরকার।

প্রশাসনের দলীয়করণের সমালোচনা করে ডা. তাহের আরও বলেন, ‘প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিজেদের রাজনৈতিক লোক বসানোর কারণেই মূলত বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বাজার তদারকির অভিযানকে কেন্দ্র করে বাগাতিপাড়ায় সাংবাদিকের ওপরে হামলা

পরিস্থিতি ঘোলাটে করতে দেশবিরোধী শক্তি হাদিকে হত্যা করেছে: মির্জা আব্বাস

তিস্তা নদীর তীরবর্তী মানুষ কে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান ইউএনও কাবেরী রায়ের

নেত্রকোনায় বিশ্ব জলাভূমি দিবসে আলোচনা সভাও মানববন্ধন অনুষ্ঠিত

নোয়াখালী বেগমগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকা-১০ ও কুমিল্লা-৩ আসনে যৌথ ভাবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আসিফ

লালমনিরহাটে ৬শত বস্তা সরকারি চাল উদ্ধার

তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে যে দুই ইস্যু

শিক্ষার্থীকে বার্ষিক সমাপনী পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হল

ভূরুঙ্গামারীতে পরকিয়া প্রেমিক যুগলকে আটক করে পুলিশে দিল জনতা