https://www.facebook.com/shirsokhabor/
শনিবার , ৯ মে ২০২৬ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

রাজনীতির নামে ধর্মীয় ভণ্ডামি কখনোই নতুন রাজনীতি হতে পারেনা: পাটওয়ারীকে রাশেদ

প্রতিবেদক
Amirul Islam
মে ৯, ২০২৬ ১১:২৮ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

জাতীয় নাগরিক পাটির (এনসিপিমুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে রাজনীতির নামে ধর্মীয় ভণ্ডামি ও ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ওসমান হাদীকে রাজনৈতিক ব্যবহারের অভিযোগ তুলেছেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খাঁন। শনিবার (৯ মেনিজের ফেসবুক পোস্টে রাশেদ খান লিখেছেন, ‘রাজনীতির নামে ধর্মীয় ভণ্ডামি কখনোই নতুন রাজনীতি হতে পারেনা।

তিনি লিখেছেন, ‘শহীদ ওসমান হাদী এনসিপির ৩ টা অপরাধ চিহ্নিত করে গেছেন। তিনি বলেছিলেন– (ঠিক ৭১ এর মুক্তিযুদ্ধ যেভাবে আওয়ামীলীগ কুক্ষিগত করেছেএনসিপি সেভাবে জুলাইকে কুক্ষিগত করেছে। (তারা অনেকে দুর্নীতিগ্রস্ত হয়েছে। আজ থেকে ১০ মাস আগে যে ছেলেটা দেখেছি সারা গায়ে আঘাতের চিহ্নসেইসব ছেলেমেয়ে মাত্র ৮১০ মাসের মধ্যে কিভাবে কোটি টাকার মালিক হতে পারেএই চিন্তায় আমাদেরও ঘুম আসেনা। (জুলাইয়ে বৃহত্তর ঐক্য নষ্ট করেছে এনসিপি।

রাশেদ খান লিখেন, ‘এনসিপি সম্পর্কে এসব বলার কারণে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ শহীদ ওসমান হাদী বেঁচে থাকা অবস্থা তাকে ধারণ করতো নাবরং এভয়ড করতোকিন্তু তিনি শহীদ হওয়ার পরে হয়ে গেলেন এনসিপির আইডলজাতীয় নির্বাচনে আগে তাঁকে এনসিপির সবচেয়ে বড় আধ্যাত্মিক নেতা হিসেবে দেখানোর চেষ্টা করা হলোকিন্তু জীবিত অবস্থায় তিনি এনসিপি সম্পর্কে যেসব বলে গেছেনসেগুলোর কোন জবাবদিহিতা এনসিপি করেছেএখন মসজিদে মসজিদে গিয়ে এনসিপি নেতা নাসির উদ্দীন পাটোয়ারী স্লোগান দিচ্ছেআমরা সবাই হাদী হবোগুলির মুখে কথা কবো…. তিনি কি সত্যিই শহীদ ওসমান হাদীকে ধারণ করেননাকি শহীদ ওসমান হাদীকে তার রাজনৈতিক যাত্রার ট্রাম কার্ড হিসেবে ব্যবহার করছেনসেই উত্তর অবশ্যই শহীদ ওসমান হাদীর বক্তব্য বিশ্লেষণ করলে পাওয়া যায়।

তিনি আরও বলেন, ‘অতীতে তারা যেভাবে আওয়ামীলীগের মত জুলাইকে কুক্ষিগত করার চেষ্টা করেছে। ঠিক এখন শহীদ ওসমান হাদীর জনপ্রিয়তা কুক্ষিগত করে রাজনীতি করার চেষ্টা করছে এনসিপি। দেখেনআমরা সবাই ওসমান হাদী হত্যার বিচার চাই। কিন্তু যখন কোন শহীদকে নিয়ে অতিমাত্রায় রাজনীতি করা হয়তখন ধীরেধীরে তাঁর সার্বজনীনতা নষ্ট হতে থাকে!’

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় বিএনপির রোডমার্চের প্রস্তুতি সম্পন্ন।

মিরপুরে বিএনপি-আ.লীগ মিলেমিশে কুপিয়ে যখম করলো এনসিপি নেতাকর্মীদের

সিংড়ায় পানিতে ডুবে শিশু, বিষপানে গৃহবধূর মৃত্যু

নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে চলছে দুর্নীতির মহা উৎসব।

নাটোরের বড়াইগ্রামের হারুনের  কফিন বন্দী লাশ সৌদি থেকে বাংলাদেশে।

আগামী ২ মাসে জ্বালানির কোনো সমস্যা হবে না: জ্বালানি মন্ত্রণালয়

১২ বছর ধরে শিকলবন্দী এক জীবনের গল্প: প্রেমে ব্যর্থতার পর মানসিক ভারসাম্য হারানো মামুনের পাশে দাঁড়াল সহপাঠীরা 

হ্যাকিং নয়, টেকনিক্যাল দুর্বলতায় তথ্য ফাঁস: পলক

রাজধানীতে ভিজিটিং কার্ডে অভিনব দেহ ব্যবসা!

ভারতকে এক দিন আগেই জানানো হয়েছিল, শেখ হাসিনার সময় শেষ