https://www.facebook.com/shirsokhabor/
বুধবার , ৪ অক্টোবর ২০২৩ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

পাবনার রুপপুরে ইউরেনিয়াম হস্তান্তর ঘিরে উৎসবের আমেজ

প্রতিবেদক
Amirul Islam
অক্টোবর ৪, ২০২৩ ৩:১৮ অপরাহ্ণ
ইপেপার দেখুন

জামাল হোসেন,বিশেষ প্রতিনিধিঃ

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়াম হস্তান্তর অনুষ্ঠানকে ঘিরে প্রকল্প এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। এ উৎসবের ছোঁয়া লেগেছে পুরো ঈশ্বরদীতে। বর্ণিল সাজে সাজানো হচ্ছে প্রকল্প ও গ্রিনসিটি এলাকা।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ান কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে নিউক্লিয়ার বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়াম হস্তান্তর করবে। এ অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে রূপপুরজুড়ে চলছে বিশাল কর্মযজ্ঞ। প্যান্ডেল নির্মাণ, ফেস্টুন টাঙানো, দেওয়াল অংকনসহ নানা সাজসজ্জা। মঙ্গলবার (৩ অক্টোবর) থেকে প্রতিদিন রূপপুর প্রকল্প থেকে গ্রিনসিটি পর্যন্ত বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে।

সরেজমিন দেখা গেছে, গ্রিনসিটির সামনের দেওয়ালে নানা চিত্রকর্মের মাধ্যমে নিউক্লিয়ার নিয়ে সাধারণ মানুষের ভ্রান্ত ধারণাকে দূরীকরণের চেষ্টা করেছেন চিত্রশিল্পী টিপু সুলতান। তিনি বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হলে এলাকার প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হবে বলে ভ্রান্ত ধারণা রয়েছে। প্রকল্পের কারণে প্রাকৃতিক পরিবেশে যে কোনো প্রভাব পড়বে না, সে বিষয়টি কালারফুল চিত্রকর্মের মাধ্যমে মানুষকে আকর্ষণ করা হয়েছে। তার পাশাপাশি আমাদের দেশের অর্জনগুলো এ চিত্রকর্মে স্থান পেয়েছে।

ইউরেনিয়াম হস্তান্তর অনুষ্ঠানকে সফল করতে রূপপুরে অবস্থান করছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও রাশিয়ার উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল।

ইরেনিয়াম হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ( আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের মহাপরিচালক আলেস্কি লিখাচেভ সশরীরে উপস্থিত থেকে ইউরেনিয়াম হস্তান্তর করবেন। বাংলাদেশের পক্ষে ইউরেনিয়াম গ্রহণ করবেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

সোমবার গ্রিনসিটির চিত্রকর্ম পরিদর্শন করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান। এসময় তিনি বলেন, স্বাধীনতার পরে এতো বড় প্রাপ্তি এর আগে দেশের জন্য হয়নি। আমরা এখন বিশ্বে ৩৩তম পারমাণবিক দেশের মর্যাদা অর্জনের পাশাপাশি এ ধরনের টেকনোলজি নিয়ে কাজের সক্ষমতা অর্জন করেছি।

এটা বাংলাদেশের জন্য অনেক বড় পাওয়া উল্লেখ করে মন্ত্রী বলেন, আমরা এককভাবে নয়, সারাদেশের মানুষ এ প্রকল্প বাস্তবায়নের জন্য যেভাবে সাহায্য-সহযোগিতা করেছে সেজন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ। দেশের মানুষের সহযোগিতার কারণেই আজ আমরা এ প্রকল্প পরিসমাপ্তির দিকে নিয়ে যেতে পেরেছি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা আগৈলঝাড়ায় অনুষ্ঠিত

সাকসেস মেথড একাডেমি এর ২০২৪ সনের “পাঠ্যপুস্তক বিতরণ উৎসব” অনুষ্ঠিত

গুরুদাসপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ২ যুবককে আহত

বেগম জিয়ার মৃত্যুতে ফ্যাসিস্ট হাসিনার দায় আছে: আইন উপদেষ্টা

নবাবগঞ্জে স্ত্রীর দাবিতে প্রেমিকার অনশন

লালমনিরহাটে ভুয়া বিল ভাউচার দিয়েই প্রাথমিক বিদ্যালয়ের সরকারি টাকা আত্বসাৎ

ঠাকুরগাঁও আদালতে জামিন নিতে গিয়ে কারাগারে গেলেন বিএনপির ৩১ নেতাকর্মী

গুলিবিদ্ধ হাদিকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস, ভুয়া ভুয়া স্লোগান

ধৈর্যের মাধ্যমে পারিবারিক কলহ দূর হতে পারে

ফিল্টারে লালবাতি, লিফটে বিড়ম্বনা, ধীরগতির ওয়াইফাই জবি ছাত্রীহলের চিত্র