বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বরিশালের বাবুগঞ্জে নারিকেল গাছের চারা রোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জুলাই) বিকেলে বাবুগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা নারিকেল গাছের চারা রোপণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুর রউফ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রোমানা শারমিন রিপা, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম হাওলাদার এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ মোঃ আতিকুর রহমান, উম্মে হাবিবা রেশমা, রিয়াজুল ইসলাম ওমর, মোঃ রফিকুল ইসলাম ও বিবি হাজেরা রিমি।
এছাড়াও উপস্থিত ছিলেন বাবুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টুলু এবং সাংবাদিক রুবেল সরদার।
প্রধানমন্ত্রীর আহ্বানে দেশব্যাপী পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।



















