https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 12 July 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

শিক্ষক আজিজুল হকের মেয়ে আদিবার ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন

শিক্ষক আজিজুল হকের মেয়ে আদিবার ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন

বাবুগঞ্জ প্রতিনিধিঃ ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে বাবুগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আদিবা ইসলাম আমেনা

আদিবা বাবুগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে এ গৌরবজনক সাফল্য অর্জন করে। বিদ্যালয়ের একজন মেধাবী ও অধ্যবসায়ী শিক্ষার্থী হিসেবে সে সবার কাছে পরিচিত। পঞ্চম শ্রেণিতে তার ক্লাস রোল ছিল ১।

আদিবার এই কৃতিত্বে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহপাঠী, অভিভাবক এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, আদিবা নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এই সাফল্য অর্জন করেছে।

আদিবার বাবা আজিজুল হক বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। তিনি বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মেয়ের এই অসাধারণ সাফল্যে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আজিজুল হক বলেন, “নিয়মিত অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং পরিবারের সার্বিক সহযোগিতার ফলেই আদিবা এই অর্জন করতে সক্ষম হয়েছে।”

তিনি আরও বলেন, “একজন শিক্ষার্থীর সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানদের সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করতে হবে।”

বিদ্যালয়ের শিক্ষকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও আদিবা তার মেধা, নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে আরও বড় সাফল্য অর্জন করবে এবং দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

লংগদুতে অর্থনৈতিক শুমারিতে অগ্রাধিকার পায়নি বেকার যুবকরা

এসব নোংরামি বন্ধ করুন, আর পারছি না: খাদিজা

সাতক্ষীরার শ্যামনগরের ধানখালীতে বজ্রপাতে এক ব্যক্তি নিহত

বাবুগঞ্জে ইসরত হোসেন কচি তালুকদারের নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও র‌্যালি

তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে যে দুই ইস্যু

কুড়িগ্রামে চোরাই অটো উদ্ধার, গ্রেফতার ৪

The Secret Spices: Best Roulette Method To Wi

The Secret Spices: Best Roulette Method To Wi

ভারতীয় তরুণ রোহন আগরওয়ালের বিশ্ব ভ্রমন

বেগমগঞ্জে প্রবাসীর স্ত্রীর অশ্লীল ভিডিও ধারণ ব্যাল্কমেইল, গৃহ শিক্ষককে পুলিশে সোপর্দ।

চট্টগ্রামে পথশিশু অধিকার ফাউন্ডেশন এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন