https://www.facebook.com/shirsokhabor/
শনিবার , ২৬ নভেম্বর ২০২২ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

দোয়ারা বাজারে বড় ভাইয়ের সাবলের আঘাতে ছোট ভাই নিহত

প্রতিবেদক
www.beluy990.blogspot.com - 12567 RUB WILDBERRIES pyi
নভেম্বর ২৬, ২০২২ ১১:৩৬ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

দোয়ারা বাজার উপজেলা প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার কাঠালবাড়ি গ্রামে পারিবারিক জমি নিয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের লোহার সাবলের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ৩ জন। নিহত হিরন মিয়া (৪২)। সে দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামের সুরুজ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দোয়ারা বাজার উপজেলার কাঠালবাড়ির গ্রামের সুরুজ আলীর ৩ ছেলের মধ্যে পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার সকালে বাড়ির পাশে পুকুরে তাদের মেজো ভাই নূর মোহাম্মদ মিল্টন মাছ ধরতে ছিলেন এসময় বড় ভাই রিপন মিয়া ও তার স্ত্রী রোকসানা বেগম বাধা দিলে ৩ ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এসময় ছোট ভাই হিরন মিয়া তার বড় ভাইর স্ত্রী রোকসানা বেগমকে কাঠ দিয়ে মাথায় বাড়ি মারলে মাথা ফেটে যায়।

পরে ৩ ভাই ও তাদের স্ত্রীরা সংঘর্ষে জড়ান। এসময় বড় ভাই রিপন মিয়া লোহার সাবল দিয়ে ছোট ভাই হিরন মিয়ার পেটে ঘা দিয়ে গুরুতর আহত হয়ে মাঠিতে পড়ে যান। পরে তাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলো শুক্রবার রাত ২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হিরন মিয়ার মৃত্যু হয়। এসময় আহত হন আরও ৩ জন।

দোয়ারা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক ঝামেলা নিয়েই তাদের ভাই ভাবীদের মধ্যে সংঘর্ষ হয়, এসময় বড় ভাই লোহার সাবল দিয়ে ছোট ভাই হিরন মিয়াকে পেটে আঘাত করলে সে গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাকীরাও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বানারীপাড়ায় ন্যাশনাল সার্ভিসের কমিটি গঠন সভাপতি সুমন দেবনাথ, সম্পাদক সজল চৌধুরী 

নেত্রকোণায় জাতীয় বীমা দিবস ২০২৩ পালিত

মনোহরদীর অসুস্থ প্রধান শিক্ষকের পাশে ৪৭ শিক্ষা প্রতিষ্ঠান

মাছ চুরি মারপিট ও হত্যা চেষ্টার মামলায় নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছেলেসহ কারাগারে

ঝিনাইদহে বাস-পিকআপভ্যানের সংঘর্ষে নিহত ১

নলডাঙ্গা ইউএনও অফিসে ঢুকে গাড়িচালককে মারার চেষ্টা, মামলা

উপদেষ্টা পরিষদে পরিবর্তনের আভাস: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কে আসবেন !

মধ্যনগরে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুধু আমিই না, অনেক নায়িকাই টিকটক করে: দীঘি

স্বামীর মৃত্যু গাছ থেকে পড়ে,স্ত্রীর মৃত্যু এবার সড়ক দুর্ঘটনায়