https://www.facebook.com/shirsokhabor/
বৃহস্পতিবার , ১৭ নভেম্বর ২০২২ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নেত্রকোনায় নতুন জাতের ৮৯ ধান কেটে নবান্ন উৎসবের উদ্বোধন

প্রতিবেদক
www.beluy990.blogspot.com - 12567 RUB WILDBERRIES pyi
নভেম্বর ১৭, ২০২২ ৪:৩৪ অপরাহ্ণ
ইপেপার দেখুন

নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোনা ধানউৎপাদনে  উদ্ধৃত জেলা, আবহাওয়া অনুকূলে থাকা, ভালো বীজও সার সংকট নাথাকায় আমনের বাম্পার ফলন হয়েছে এ বছর  কৃষি সম্প্রসারণের টার্গেটের চেয়েও অতিরিক্ত আবাদ হয়েছে,   ‘কাস্তে হাতে মাঠে চলি, নতুন ধান ঘরে তুলি’ এই শ্লোগানকে সামনে রেখে নতুন রোপা আমন ধান কেটে নেত্রকোণায় শুরু হয়েছে ধান কর্তন ও নবান্ন উৎসব।
অগ্রহায়ণের প্রথম  বৃহস্পতিবার সকাল ৮টায় সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে নেত্রকোনা সদর উপজেলা কৃষি
সম্প্রসারণ অধিদপ্তর ধান কর্তন ও নবান্ন উৎসবের আয়োজন করে।
 মাঠে ধান কেটে আনুষ্ঠানিকভাবে নবান্ন উৎসবের শুভ উদ্বোধন করেন, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
এ উপলক্ষ্যে কৃষকদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ
নূরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা
প্রশাসক অঞ্জনা খান মজলিশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান  মোঃ আতাউর রহমান মানিক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, মৌগাতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান খান আবুনী।
সভায় বক্তারা, বর্তমান বৈশি^ক সংকট কালে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পতিত জমিসহ চাষাবাদের জমিতে বেশী করে ফসল উৎপাদন ও বাড়ীর আশপাশে শাক-সবজি আবাদ করার উপর গুরুত্বারোপ করেন।
নেত্রকোনায় নবান্ন উৎসব উপলক্ষ্যে বিভিন্ন ফসলের মাঠে মাঠে চলছে ধান
কাটা, ধান মাড়াই, ধান শুকানো ও গোলায় ধান ভরার কাজ। নবান্ন উৎসবের
আনন্দকে আরও বাড়িয়ে তুলতে বিভিন্ন স্থানে আয়োজন করা হয় বাহারী পিঠা
পুলি পায়েস তৈরী এবং পরিবার ও আত্মীয় স্বজনের মাঝে বিতরণ। এছাড়াও বিভিন্ন
স্থানে আয়োজন করা হয় গ্রামীণ খেলাধুলা, বাউল গান, মনোজ্ঞ সাংস্কৃতিক
অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বরিশাল বিএম কলেজের শিক্ষার্থী শাকিল ব্লাড ক্যান্সারে আক্রান্ত, চিকিৎসার জন্য সাহায্যের আবেদন

ঝিনাইদহে সাড়ে ৯২ লাখ টাকার সোনাসহ চোরাকারবারি আটক!

বাগমারায় বাসুপাড়া ইউনিয়নে সরকারের সুফলভোগীদের সাথে এমপির মতবিনিময়ের স্থল পরিদর্শন

ফিলিস্তিনে নিপীড়ন বন্ধে বিশ্ব নেতাদের এক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নাটোরে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালপুরে যাত্রীবেশে নারীর থেকে ৭০ হাজার টাকা ছিনতাই!

ভেকুর হাতল ধরেই খাল পুনঃখননের সূচনা এমপি জয়নুল আবেদীনের

সুনামগঞ্জের দোয়ারা বাজারে শিক্ষিকা বদলিতে অনিয়মের অভিযোগ

‘মাইক্রোসফটের সবার হাতে ফিলিস্তিনিদের রক্ত’, প্রতিবাদ করে বরখাস্ত দুই কর্মী