https://www.facebook.com/shirsokhabor/
Wednesday , 16 November 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

স্যান্ডেলের ভেতরে মিলল হিরোইন, যুবক গ্রেফতার

নাটোরের লালপুরে ২২০ গ্রাম হিরোইনসহ কবির ইসলাম (২০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে নাটোর র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব। মঙ্গলবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার তিলকপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার(১৬ নভেম্বর) নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাকৃত কবির ইসলাম রাজশাহী জেলার মোহনপুর উপজেলার জাহানাবাদ এলাকার মোনতাজ আলী মণ্ডলের ছেলে।

র‌্যাব জানায়, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে লালপুর উপজেলার তিলকপুর এলাকায় এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিনব কায়দায় স্যান্ডেলের সোলের ভিতরে ২২০ গ্রাম হেরোইন উদ্ধার এবং এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ ছাড়া তার কাছ থেকে ৩ হাজার ৩১০ টাকা এবং ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত যুবকে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক বিক্রির উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিল। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী।

র‌্যাব আরও জানায়, এ ঘটনায় লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁকে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যাকাণ্ডের কথা স্বীকার করলেন গৃহকর্মী আয়েশা

যশোরের মনিরামপুর থানা পুলিশের একটি সফল অভিযানে এককেজি গাঁজাসহ গ্রেফতার-০১

৩৪৫ টাকার বিদ্যুত বিলের জন্য সংযোগ বিচ্ছিন্ন,৬৯০টাকা দিয়ে সংযোগ লাভ

লালমনিরহাটের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু

তাহিরপুরে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডে’র সভাপতি খেলু, সম্পাদক বিল্লাল

গোমস্তাপুরে বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের যাবজ্জীবন।

বঙ্গমাতার ৯৩তম জন্মদিনে প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম এর শ্রদ্ধা

কয়রায় অবরুদ্ধ ছয় পরিবারকে উদ্ধার করলেন এসিল্যান্ড

জাতীয় নির্বাচনে কেউ ব্যালট পেপারে হাত দিলে তার হাত থাকবে না: জেলা প্রশাসক

শিবগঞ্জে বজ্রপাতে নিহত ২, আহত ২