বিশেষ প্রতিনিধি
পাবনায় ভাঙ্গুড়ায় উর্মি আক্তার (১৪)নামের এক স্কুলছাত্রী টেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে।
ঈশ্বরদী ঢাকা রেললাইনে ভাংরা পৌর শহরে সারোটি এলাকায় এ ঘটনা ঘটে নিহত উর্মী উপজেলা দিলপাশা ইউনিয়নের বেতুয়ান গ্রামের খান জাহান আলীর মেয়ে।সে বেতুয়ান বিবি স্কুল এন্ড কলেজ দশম শ্রেণীর ছাত্রী ছিল।প্রত্যক্ষদর্শী জানায় মেয়েটির রেললাইনে বসে মোবাইলে কথা বলতে বলতে এক পর্যায়ে রাগান্বিত হয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেয়। কোন ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে তার সঙ্গে অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ভাঙ্গরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন প্রাইভেট পড়ার কথা বলে সকালে বাড়ি থেকে বের হয়েছিল উর্মি। অভিমান থেকে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।



















