https://www.facebook.com/shirsokhabor/
Saturday , 31 December 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

জমি নিয়ে বিরোধে চাটমোহরে যুবলীগ নেতা খুন

বিশেষ  প্রতিনিধিঃ
জমি সংক্রান্ত বিরোধের জেরে পাবনার চাটমোহরে প্রতিপক্ষের অস্ত্রাঘাতে আনিসুর রহমান আনিস (৫০) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের প্রভাকরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনিস ওই গ্রামের মৃত আকবর আলীর ছেলে।
আনিস পার্শ্বডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন বলে নিশ্চিত করেন চাটমোহর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম
পরিবারের সদস্য ও স্থানীয় সুত্রে জানান, প্রভাকরপাড়া গ্রামের আনিসুর রহমানের সঙ্গে আয়নাল হকের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ সে জায়গা নিজের দাবি করে আনিসুর রহমান শুক্রবার সকালে সীমানা প্রাচীর দেওয়ার সময় আয়নাল হক ও তার স্বজনরা বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এসময় প্রতিপক্ষের লোকজন আনিসুর রহমানকে মাথায় শাবল দিয়ে আঘাত করলে রক্তাক্ত জখম হন। পরে তাকেসহ অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আনিসুর রহমানকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে একই এলাকার মৃত হামিদ সরকারের ছেলে জাকিরুল সরকার নামের একজনকে গুরুতর আহতাবস্থায় আড়াইশ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যদের মধ্যে বদরুল ইসলাম, আসলাম হোসেন, নাহিদ হোসেন এবং মুনসুর রহমান নামের চারজনকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। আটকরা হলেন, আয়নাল হোসেন, জাহিদুল ইসলাম ও সরোয়ার হোসেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শণ করেছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য তাৎক্ষণিক তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের বিষয়টি  প্রক্রিয়াধীন রয়েছে। হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

খ্রিস্টান ধর্মবলম্বীদের মারধর যুবলীগের দুই নেতা বহিষ্কার থানায় মামলা

শরীয়াহ প্রশ্নে আপস নয়, ক্ষমতায় গেলে ইসলামী আইন প্রতিষ্ঠা করা হবে-উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম

হাদির কবরে মাটি দিয়েই কান্নায় ভেঙে পড়লেন হাসনাত আব্দুল্লাহ

সাতক্ষীরার শ্যামনগরে অবৈধ ভাবে চলছে মডেল ডায়াগনষ্টিক সেন্টার, নেই কোনো নিবন্ধিত সাইনবোর্ড।

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন

‘তারেক রহমানকে প্রধানমন্ত্রী করা না গেলে দেশের অনেক ক্ষতি হয়ে যাবে’

জয় বাংলা স্লোগান দিয়ে হিরো আলমের ওপর হামলা

আজ উদীয়মান সাংবাদিক জিয়াউর রহমান এর জন্মদিন।

গোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জে পিস উইন্ডস জাপান ও ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের যৌথ উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ