https://www.facebook.com/shirsokhabor/
Saturday , 10 December 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

আর্জেন্টিনা নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালে

স্টাফ রিপোর্টার:

কাতার বিশ্বকাপে লিওনেল মেসির দল আর্জেন্টিনা
নেদারল্যান্ডসকে ৪-৩ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে।
২ পেনাল্টি ঠেকিয়ে ম্যাচের মহানায়ক আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

কাতারের লুসাইল স্টেডিয়ামে (৯ ডিসেম্বর) শুক্রবার রাত ১টার সময় খেলা শুরু হয় কিন্তু নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ের খেলা শেষেও ম্যাচের মীমাংসা না হওয়ায় পরে টাইব্রেকার অনুষ্ঠিত হয়। ১ম শট নিতে আসেন নেদারল্যান্ডস এর ফন ডাইক। বাম প্রান্ত দিয়ে নেয়া তার শট ঝাপিয়ে পড়ে ফিরিয়ে দেন আর্জেন্টাইন গোলরক্ষক। আর্জেন্টিনার পক্ষে ১ম শট নিয়ে গোল করেন মেসি। ডাচদের ২য় শটও ফিরিয়ে দেন মার্টিনেজ। পরের শটে গোলও করে তার দল। টাইব্রেকারের স্কোর লাইন তখন ২-০।

নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা, দুই দলই পরের শটে গোল করে। ৪র্থ শটটিও সফল হয় ডাচদের। আর্জেন্টিনা পরের শট মিস করে। ফলে আশা বেঁচে থাকে ৩-২ গোলে পিছিয়ে থাকা ডাচদের। কিন্তু লতারো মার্টিনেজ পরের শটে গোল করলে সেমিফাইনাল নিশ্চিত হয় লিওনেল মেসির দল আর্জেন্টিনা।

৭১ মিনিটে ডি বক্সের লাইন ঘেঁষে মার্কাস আকুনাকে ফাউল করেন ডেনজেল ডামফ্রিস। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান ম্যাচ রেফারি। সেই পেনাল্টি থেকে দলকে ২-০ গোলের লিড এনে দেন মেসি। এর মাধ্যমে বিশ্বকাপে ১০ গোল হলো মেসির। তার সমান গোল আছে আর্জেন্টিনার কিংবদন্তি তারকা বাতিস্তুতার।

৮৩ মিনিটে এক গোল শোধ করে ম্যাচে ফিরে নেদারল্যান্ডস। তাদের সেই মোমেন্টাম এনে দেন বদলি হিসেবে নামা ওউট উইঘর্স্ট। একটু পর আরও গোল পেতে পারত নেদারল্যান্ডস। কিন্তু তাদের দুর্দান্ত একটি শট যায় পোস্টের খানিকটা বাইরে দিয়ে। শ্বাসরুদ্ধকর ম্যাচের যোগ করা সময়ে আর্জেন্টিনার ডি বক্সের কাছাকাছি ফ্রি-কিক পায় নেদারল্যান্ডস। সেই শট নেন টি কোপমেইনার্স। তার শট থেকে বক্সের ভেতর বল পান উইঘর্স্ট। সেখান থেকে নেয়া শটে মার্টিনেজকে পরাস্ত করেন তিনি। ম্যাচে তখন ২-২ গোলে সমতা।

কাতার বিশ্বকাপে লিওনেল মেসির দল আর্জেন্টিনা
নেদারল্যান্ডসকে ৪-৩ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে।
২ পেনাল্টি ঠেকিয়ে ম্যাচের মহানায়ক আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

দোয়ারা বাজারে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

পটুয়াখালীর গলাচিপায় ভূমি দস্যু কর্তৃক ১.৫৬ একর জমি জবরদখলের অভিযোগ সোহরাব এর।

অবশেষে জানা গেলো বৈদ্যুতিক মিস্ত্রি বেলাল হোসেনের দুর্ঘটনার রহস্য

বিড়িতে সুখ টান দিয়েও জামায়াতের ভোট চাইলে আল্লাহ মাফ করে ভালোও করে দিতে পারে: ড. ফয়জুল

নীলফামারী জেলার বেসরকারি ক্লিনিক, হাসপাতাল, ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক গণের সাথে সিভিল সার্জনের আলোচনা সভা।

হাসিনার সামনে দাঁড়িয়ে বলেছিলাম, তারেক রহমান আসবেন: পার্থ

ওসমান হাদির কিলিং মিশন মাস্টারমাইন্ড সেই ‘শাহীন চেয়ারম্যান’

পীরগঞ্জে হেরোইন গাঁজাসহ ৩ ব্যক্তি গ্রেফতার।

ফ্রি ফায়ার গেমস কেনার জন্য নিজ বাড়িতে ‘ডাকাতির নাটক’— প্রবাসীর ছেলে ও দুই বন্ধুসহ গ্রেপ্তার ৩

বন্ধ করে দেওয়া হলো গুচ্ছ ভর্তির মাইগ্রেশন পদ্ধতি, বিপাকে শিক্ষার্থীরা