https://www.facebook.com/shirsokhabor/
শুক্রবার , ২ ডিসেম্বর ২০২২ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

গুরুদাসপুরে অবৈধ অস্ত্রসহ এক যুবক আটক

প্রতিবেদক
www.beluy990.blogspot.com - 12567 RUB WILDBERRIES pyi
ডিসেম্বর ২, ২০২২ ১২:৫৮ অপরাহ্ণ
ইপেপার দেখুন

নাটোর প্রতিনিধিঃ

নাটোরের গুরুদাসপুরে বাসে তল্লাশি চালিয়ে রিভলবারসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
বুধবার (৩০) নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কাছিকাটা টোলপ্লাজা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত সোহেল মিয়া (২২) নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার কেরানখোলা গ্রামের মিয়াদ হোসেনের ছেলে। রাজশাহী হতে ঢাকাগামী রজনীগন্ধা বাসে তল্লাশী চালিয়ে তার কাছ থেকে একটি রিভলবার উদ্ধার করা হয়।
গুরুদাসপুর থানার এস আই ইমরান হোসেন জানান, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রজনীগন্ধা নামক বাসে তল্লাশী চালিয়ে বাস যাত্রী ওই যুবকের কাছ থেকে রিভলবার পাওয়া যায়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় সোহেল মিয়ার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক