https://www.facebook.com/shirsokhabor/
Friday , 20 October 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

গোলাম রহমান চট্টগ্রাম বিভাগীয় শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার

আজিজুল হক চৌধুরী, বোয়ালখালী প্রতিনিধিঃ

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এ চট্টগ্রামের বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন বোয়ালখালী উপজেলার শিক্ষা অফিসার গোলাম রহমান চৌধুরী।

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল হোসেন এবং সদস্য সচিব ও প্রাথমিক শিক্ষা, চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক ড. শফিকুল ইসলাম স্বাক্ষরিত ফলাফলে গোলাম রহমান চৌধুরীর শ্রেষ্ঠত্ব অর্জনের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে ভূমিকা রাখায় তিনি শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার হওয়ার গৌরব অর্জন করেন।

উল্লেখ্য, গোলাম রহমান চৌধুরী ২০০৬ সালে উপজেলা শিক্ষা অফিসার হিসাবে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় প্রথম যোগদান করেন। তিনি ফেনী জেলার ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুরের ঐতিহ্যবাহী চৌধুরী বাড়ির ব্যবসায়ী গোলাম মোস্তফা চৌধুরী ও আবু কামরুন নাহার চৌধুরী দম্পতির ছোট সন্তান। তিনি ২০১৯ সালে মিরসরাইয়ে কর্মরত থাকাকালীন চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সাবেক মন্ত্রী শাজাহানের বাড়ি পাহারা দেওয়া সেই যুবদল নেতার পদ স্থগিত

ড. ইউনূস দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবেন : নতুন অ্যাটর্নি জেনারেল

এবার নির্বাচনে অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করেছেন অভিনেতা আহমেদ শরীফ

নেত্রকোণায় বস্তায় আদা চাষে সফল নাসিমা আক্তার

দোয়ারা বাজারে সুরমা ইউনিয়নের উপ নির্বাচনে নৌকার ‘বিরুদ্ধে’ ইউনিয়ন আ.লীগের নেতারা

মধ্যনগরে অপহরণের ১১ দিন পর স্কুল ছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১

চিংড়ি ও মাছ রপ্তানির নগদ সহায়তা পেতে প্রত্যয়নপত্র লাগবে

উলিপুরে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার প্রেমিকা

ঢাকায় পৌঁছেছে বিপ্লবী ওসমান হাদির লাশ

নাটোরে বিএনপির অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিলের মঞ্চ ভাংচুর