https://www.facebook.com/shirsokhabor/
Wednesday , 28 December 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কিশোরীর অনশন

দীর্ঘ ৫ বছরের প্রেমের সম্পর্ক,সম্প্রতি সে সম্পর্কে ভাটা পড়ায় নাটোরের গুরুদাসপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে এক কিশোরী। প্রেমিক রাকিব (২০) পলাতক রয়েছে। রাকিব উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্র নগর গ্রামের কৃষি শ্রমিক আতাউর শেখের ছেলে।

রাকিবের প্রতিবেশিদের সাথে জানাগেছে, বুধবার দুপুর ১ টার দিকে রাকিবের বান্ধবী পরিচয় দিয়ে মেয়েটি বাসায় আসে। সে সময় রাকিব বাসায় ছিলো না। পরে মেয়েটি জানায় তার সাথে রাকিবের প্রেমের সম্পর্ক রয়েছে ।রাকিব তাঁকে বাসায় আসতে বলেছে। এখন বিয়ে না করা পর্যন্ত সে বাসায় অবস্থান করবে।

অনশনরত তরুনী জানান,তিনি ও তাঁর কথিত প্রেমিক একই প্রতিষ্ঠানে লেখাপড়ার সুত্রধরে দুজনের মধ্যে হৃদয়ঘটিত সম্পর্ক গড়ে ওঠে। ৫ বছর ধরে প্রেমের সম্পর্ক চলাকালে রাকিব একাধিক বার বিয়ের প্রলোভন দিয়েছে বলে জানায় ওই কিশোরী। সম্প্রতি রাকিব যোগাযোগ বন্ধ করলে বাধ্য হয়ে বিয়ের দাবীতে তিনি রাকিবের বাসায় অবস্থান নিয়েছেন।

মুঠোফোনে প্রেমিক রাকিব সম্পর্ক স্বীকার করে জানান, লেখাপড়া করছি। বিয়ের বয়স হয়নি। দুজনে প্রাপ্ত বয়স্ক হলে পারিবারিকভাবে বিয়ে হবে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম বলেন, বিষয়টি তিনি জেনেছেন। তবে কোন পক্ষই তার সাথে যোগাযোগ করেনি।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, এবিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মধ্যনগরে দালালের খপ্পরে পরে নি:শ্ব অনেক পরিবার: বাঁচতে চায় তাজুল।

মাদক ব্যবসায়ীর পেটে এক্স-রে করে উদ্ধার করা হলো ৪ হাজার পিস ইয়াবা।

কিসের টানে ঢাকা ছাড়লেন পরীমণি

এ এসআই এর  বিরুদ্ধে দেড় লাখ টাকা নিয়ে আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ

দৌলতপুরে ডিজিএম মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা স্থগিতের পাঁয়তারা

কুমিল্লায় ১১ বছরের শিশু হত্যা মামলায়, গ্রেফতার ৩

ডাকসু ভিপি সাদিক কায়েম শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করে বাকস্বাধীনতা হরণ করেছে: ছাত্রদল

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া বিলম্ব হতে পারে

চৌমুহনীতে জামায়াতে ইসলামীর দিনব্যাপী অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আপাতত দেশে ফেরা হচ্ছে না তারেক রহমানের, নেপথ্যে ৫ কারণ?