https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 1 January 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ঠোঁটকাটা,তালুকাটা,পা -বাঁকা রোগী স্বাভাবিক চিকিৎসা দিচ্ছে শিশুর হাসি

সীতাকুণ্ড প্রতিনিধিঃ
“সেবার মাঝে বিজয়ের আনন্দ”
এই শ্লোগানকে ধারণ করে জাতীয় সেবা সংস্থা শিশুর হাসি সামাজিক সংস্থা চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে বিনামূল্যে বিশেষ শিশু তথা ঠোঁটকাটা – তালুকাটা রোগীদের চিকিৎসা, ঔষধ, উপহার প্রদান, শীত বস্ত্র বিতরণ এবং সামাজিক সচেতনতা সহ  নানা কার্যক্রম সম্পন্ন করেছে।
আন্তর্জাতিক সেবা সংস্থা স্মাইল ট্রেনের অর্থায়নে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন স্মাইল ট্রেনের ব্যবস্থাপক শাফায়াত খান।
কর্মসূচিতে অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক সংস্হার চট্টগ্রাম বিভাগীয় সভাপতি সাংবাদিক খায়রুল ইসলাম, লায়ন মজিবুর রহমান সাজ্জাদ, সাংবাদিক কবির শাহ দুলাল, মা ও শিশু হাসপাতালের ঔষধ বিভাগের কর্মকর্তা মোঃ ফয়সাল, সাউদার্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক জিয়া উদ্দীন পাটোয়ারী, শিশু সংগঠক ও ব্যাংকার আবু সাইদ মাসুম, সমাজ কর্মী কাজী আলো,লিও জিয়া আরিফ,সালাউদ্দিন রুবেল,শিশুর হাসির সেবা সংস্থার জেলা প্রধান এম এ ইলাহী আরাফাতের  পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা মোঃ ইলিয়াস, মুসাইদা ফাউন্ডেশন পরিচালক দিশারীয়ান এ কে রুবেল,জনি মাহমুদ, সীতাকুন্ড ফুলকুড়ির আলী আকবর, সাংবাদিক কেফায়েত উল্লাহ কায়সার কর্মসূচিতে অংশনেন চাইল্ড বিডি চট্টগ্রামের  আকরাম,সানিম,আফজাল শরীফ রিফাত, তানভীর, নাহিদ, শিক্ষক জহির আল মনসুর, বিশিষ্ট সমাজকর্মী শাহেদুল সুমন,এন ইসলাম টুকু সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি বৃন্দ।
মাসব্যাপী কার্যক্রমে সহযোগিতায় ছিলো লিও ক্লাব সীতাকুণ্ড, দিশারী যুব ফাউন্ডেশন, সীতাকুণ্ড ব্লাড ব্যাংক,ইয়ুথ ক্লাব , এফএন ট্যুরিজম খাগড়াছড়ি, ০৭-০৯ বেইস চট্টগ্রাম, চাইল্ড বিডি চট্টগ্রাম, জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম।
সভায় সংস্হাটি দেশের যেকোন স্হানে ঠোঁটকাটা,তালুকাটা,পা- বাকা কোন শিশু থাকলে বিনা খরচে সম্পূর্ণ সুস্হ হওয়ার সেবা নিতে আহব্বান জানান।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

কুমারখালী তে হকারের বসতবাড়ী দখল ও স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ

ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছেঃ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

বাংলাদেশ না গেলে ভারতের যে পরিমাণ লোকসান হতে পারে

যুবলীগ নেতাকে ছাড়াতে না পেরে সাংবাদিকদের ওপর বিএনপি নেতার হামলা

বাঙ্গাবাড়ী ইউনুস স্মরণী স্কুল এন্ড কলেজের সীমানা প্রাচীর নির্মাণের শুভ উদ্বোধন

সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন চাঁপাইনবাব-২ আসনের সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান

গোমস্তাপুরে গাছের চারা বিতরণ

বিনা সিন্ডিকেটে স্থবির জবি

দিরাইয়ের রফিনগর ইউপি সদস্যসহ ৩ জনের বিরুদ্ধে আদালতে পৃথক ২টি মামলা দায়ের

কয়রায় অবরুদ্ধ ছয়টি পরিবারের যাতায়াতের স্থান চিহ্নিত করেন এসিল্যান্ড