https://www.facebook.com/shirsokhabor/
Wednesday , 4 January 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

মনোহরদীতে পাগলা কুকুরের কামড়ে আহত ১২ শিশু নারী পুরুষ

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধিঃ

নরসিংদী, মনোহরদী পৌর শহরের বাজারে আজ বুধবার  পাগলা কুকুর কামড়ে আহত করেছে ১২ নারী পুরুষ ও শিশুকে।

জানা গেছে,বুধবার সকাল ১১ টার দিকে একট পাগলা কুকুর আকস্মিকভাবে পৌর শহরের বাজার এলাকায় যাকে যেখানে সামনে পেয়েছে বেপরোয়া হামলা করেছে। বাজারের বাইপাস রোড ও বাজার বাসষ্ট্যান্ড লিঙ্ক রোডে অবস্থানকারী ১২ শিশু নারী পুরুষ এ পাগলা কুকুরের কামড়ে আহত হয়েছেন। আহতদের মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।এরা হচ্ছেন জুনায়েদ (৫),ইব্রাহীম (৯),হালিমা(৩৫),আশিক (২২), প্রিন্স (২৮),
সুমন(২৫),রুবেল(৩৫),আফজাল (২৫),
ইমরান (২০),নয়ন (২৪) শিউলী(৪০) ও রাশেদুল (১৭)। তাদের সবাইকে মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জলাতঙ্ক রোগের প্রতিষেধক দেয়া হয়েছে বলে মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রাশেদুল হাসান মাহমুদ জানিয়েছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক