https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ঝিনাইদহে সাড়ে ৯২ লাখ টাকার সোনাসহ চোরাকারবারি আটক!

প্রতিবেদক
Amirul Islam
ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ২:৩৮ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ১০টি সোনার বারসহ মফিজুর রহমান (২৮) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা স্বর্ণের বর্তমান বাজার মূল্য ৯২ লাখ ৫০ হাজার টাকা।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার যাদবপুর সীমান্তের রাজাপুর বাজার থেকে ৪শ মিটার ভেতরে এ স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। মফিজুর যশোরের শার্শা থানার গেড়িপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।

বিকেলে সংবাদ সম্মেলনে ঝিনাইদহ বিজিবি-৫৮ এর পরিচালক মাসুদ পারভেজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। যাদবপুর সীমান্তের রাজাপুর বাজার থেকে ৪শ মিটারের ভেতরে ২টি কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১০টি সোনার বারসহ মফিজুর রহমান (২৮) নামে এক স্বর্ণ চোরাকারবারিকে আটক করা হয়। যার ওজন ১ কেজি ১৬৬.৪০ গ্রাম। উদ্ধার করা স্বর্ণের বর্তমান বাজার মূল্য ৯২ লাখ ৫০ হাজার টাকা।

তিনি আরও জানান, শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের জন্য পরিবহন ও নিজ জিম্মায় রাখার অপরাধে আটক আসামির বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের ও জব্দ স্বর্ণের বারগুলো ঝিনাইদহ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মির্জা আব্বাসের শপথ স্থগিত রাখতে ইসিতে নাসীরুদ্দীন পাটওয়ারীর আবেদন

দিনাজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

কুমিল্লা শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পেয়ে এগিয়ে মেয়েরা, পাসের হারে এগিয়ে ছেলেরা

পাবনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ততো আসামির মৃত্যু

গোমস্তাপুরে বাবা দিবসে পিতার হাতে পুত্র খুন

নারী উদ্যোক্তা তনির বিরুদ্ধে সাবেক স্বামীর গুরুতর অভিযোগ

নাটোরে ব্যবসায়ীর সাড়ে ৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

নবাবগঞ্জে পিকনিকের বাসের  চাপায় শিশু নিহত

নাটোরের বড়াইগ্রামের হারুনের  কফিন বন্দী লাশ সৌদি থেকে বাংলাদেশে।

নোয়াখালীতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের দাবী আদায়ে কর্মবিরতি