https://www.facebook.com/shirsokhabor/
বৃহস্পতিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

পাওনা টাকা ফেরত চাওয়ায় যুবকের ওপর হামলা

প্রতিবেদক
www.beluy990.blogspot.com - 12567 RUB WILDBERRIES pyi
ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ১০:১৫ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

নাটোর জেলা প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে একজনকে বেধড়ক মারপিটে জখম করা হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের কান্দাইল এলাকায় এ ঘটনা ঘটে।হামলার শিকার ওই ব্যক্তির নাম লুতফর রহমান (৩৮)।

স্থানীয় সূত্র জানায়, প্রায় ৩ মাস আগে লুতফর রহমান তার নিজ ভাই রেজাউল করিমের কাছে বাছুরসহ একটি গাভী বিক্রি করে দুই লক্ষ চল্লিশ হাজার টাকায়। বিভিন্ন সময় পাওনা টাকা চাইলেও রেজাউল করিম টাকা দিতে টাল-বাহানা করেন।

মঙ্গলবার লুতফরের টাকা জরুরি প্রয়োজন হলে তিনি পাওনা টাকা ফেরত নিতে দুপুরে রেজাউলের বাড়িতে যান তিনি। এ সময় লুতফর তার টাকা ফেরত চান। রেজাউল টাকা ফেরত না দিলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায় রেজাউল তার দুই স্ত্রী নিয়ে লুতফরের ওপর হামলা চালায়।

এ সময় হামলাকারীদের বাঁধা দিতে গেলে রেজাউলের বড় বউ লতা লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারপিট করে লুতফর কে।পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত লুতফর কে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

হামলার বিষয় জানতে রেজাউলের সাথে একাধিক বার যোগাযোগ করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন জানান- এ ব্যপারে কোন অভিযোগ পাইনি।অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সময়ের পর সাহরি খেলে রোজা হবে কি?

বগুড়ায় ভুয়া সেনা সদস্য সেজে তিন বিয়ে, হাতিয়ে নিয়েছে অর্ধ কোটি টাকা

মমিনুর রহমানের কবিতা “মাতৃ মায়ের বুকে”

হাদি হত্যার ঘটনায় ঘৃণাস্তম্ভ উদ্বোধন করলেন রাশেদ প্রধান

শ্যামনগরে হানাদারমুক্ত দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জুতার মালা ,১০০ বেত্রাঘাত ও দশ হাজার টাকায় রফা!

পাকিস্তানকে বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি না দেওয়ার ইঙ্গিত

‎বিএনপি নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

জরুরি প্রেস ব্রিফিং ডেকে উপস্থিত নেই স্বরাষ্ট্র উপদেষ্টা

পীরগঞ্জে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার বাতিঘরের শীতবস্ত্র বিতরণ