https://www.facebook.com/shirsokhabor/
Wednesday , 8 February 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

মনোহরদীতে তরুন-তরুনীদের আত্মহত্যা প্রবনতা বৃদ্ধি পেয়েছে

শাহজাহান আকন্দ,মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদী, মনোহরদীতে তরুন-তরুনীদের আত্মহত্যা প্রবনতা বৃদ্ধি পেয়েছে।গত এক মাসে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আত্মহত্যা চেষ্টার ৩৩ রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে।তবে প্রকৃত সংখ্যা এরচে বেশী বলে ধারনা করা হচ্ছে।

মনোহরদীতে ইদানীং বিষপান, ঘুমের বড়ি সেবন,গলায় ফাঁসগ্রহনসহ নানাবিধভাবে আত্মহত্যা চেষ্টা বেড়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ সূত্রে জানা গেছে,গত পহেলা জানুয়ারী থেকে ৬ ফেব্রুয়ারী পর্যন্ত ৩৩ আত্মহত্যা চেষ্টার রোগীকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।এর মধ্যে চিকিৎসা শেষে ফিরে বাড়ী ফিরেছেন ১৩ জন।অবস্থা গুরুতর বিবেচনায় চিকিৎসার্থে অন্যত্র প্রেরন করা হয়েছে ১০ জনকে।স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ১০ রোগী।মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রাশেদুল হাসান মাহমুদ এ সংখ্যাটি নিশ্চিত করেছেন। তবে আত্মহত্যা চেষ্টায় মৃত্যু ঘটেছে কয়জনের সে হিসেব পাওয়া যায়নি। পারিবারিক সম্মান রক্ষা কারনে কিছু কিছু আত্মহত্যা চেষ্টার ঘটনা সামাজিকভাবে ধামাচাপা থাকে।সেসব এ আসেনি।ফলে আত্মহত্যা চেষ্টার ঘটনা এখানে আরো অনেক বেশী বলে ধারনা করা হয়।।স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়,আত্মহত্যা চেষ্টাকারীদের অধিকাংশই তরুনী।আর চেষ্টাকারীদের অধিকাংশেরই বয়স ১৫ থেকে ৩০ এর মধ্যে।আত্মহত্যা চেষ্টার কারন হিসেবে যতোদূর জানা গেছে,প্রায় সবক’টিই পারিবারিক সমস্যা উদ্ভূত পরিস্থিতি থেকে সৃষ্ট।এ ব্যাপারে কুমিল্লা মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের প্রধান বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ নিজাম উদ্দীন জানান,এর অনেকগুলো কারন রয়েছে।তবে প্রধান একটি কারন হচ্ছে,বর্তমান পরিবর্তনশীল পরিস্থিতিতে অভিভাবকদের সাথে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব তৈরি হচ্ছে তরুন সমাজের।যার ফলে নিয়ন্ত্রণহীন আবেগ তাদের আত্মহননের মতো ভ্রান্ত পথে ধাবিত করে থাকে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সাকসেস মেথড একাডেমি এর ২০২৪ সনের “পাঠ্যপুস্তক বিতরণ উৎসব” অনুষ্ঠিত

সুনামগঞ্জের মধ্যনগরে চাচি বাতিজা উধাও,অত:পর আদালতে মামলা

ঝিনাইদহে ৭২ লাখ টাকার অবৈধ স্বর্ণ জব্দ, গ্রেফতার ১

কুমিল্লায় ৩৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

নোয়াখালীতে  শব্দ সচেতনতামূলক  প্রশিক্ষণ কর্মশালা অনু‌ষ্ঠিত হয়েছে।

গাফুরা গোপাল লক্ষী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষায় শতভাগ পাস

গফরগাঁওয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫, না পাওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

গৃহবধূ ধর্ষণ মামলায় ইউপি সদস্য গ্রেফতার

গোমস্তাপুরের রহনপুর-বাঙ্গাবাড়ী রাস্তার কাজের উদ্বোধন ও সুধী সমাবেশ

বেগমগঞ্জের মিরওয়ারিশপুরে হিন্দু সম্প্রদায়ের সাথে জামায়াতের মতবিনিময় সভা ও উপহার সামগ্রী বিতরন